News Flash

  • Home
  • মুখ্য খবর
  • CM Biplab Kumar Deb : রাজ্যবাসীকে সমান চোখে দেখার মানসিকতা রাখুন, তোপ বিপ্লব দেবের
Image

CM Biplab Kumar Deb : রাজ্যবাসীকে সমান চোখে দেখার মানসিকতা রাখুন, তোপ বিপ্লব দেবের

দুর্গাপুর, ৮ এপ্রিল (হি. স.) : ‘ বাংলায় রাজনীতির রং দেখে সরকারি সুবিধা দেওয়া হয়। বিরোধীদের বঞ্চনা করা হয়। তাই তৃণমূল ও বাংলার মুখ্যমন্ত্রীকে বলছি রাজ্যবাসীকে সমানচোখে দেখার মানসিকতা রখুন।’ শুক্রবার আসানসোল লোকসভায় দলীয় প্রার্থীর প্রচারে এসে অন্ডাল বিমানবন্দরে এভাবে তোপ দাগলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

উল্লেখ্য, ত্রিপুরার নির্বাচনে র‍্যাগিং ও সন্ত্রাসের অভিযোগ তুলেছিল তৃণমূল। এখনও পশ্চিমবাংলার নির্বাচনে সেই প্রসঙ্গে টানে তৃণমূল। তৃণমূলের এই মন্তব্য প্রসঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন,”ত্রিপুরাকে ছোট করবেন না, অপমানও করবেন না। ত্রিপুরায় কিভাবে ভোট হয়, ত্রিপুরার মানুষ জানে। কিছুদিন আগে রাজ্যসভার ভোট হয়েছে। বিধায়করা ভোট দিয়েছে।” তিনি আরও বলেন,” দেশের প্রধানমন্ত্রী সব রাজ্যকে সমান ভাবে দেখেন। তাছাড়া নরেন্দ্র মোদী সব নেতাকে সমানভাবে দেখেন। তাই আজ বিপ্লব দেবকে মানুষ চিনেছে জেনেছে।” তিনি আরও বলেন,” সরকারি সুবিধা প্রদানেও এরাজ্যে রাজনীতির রং দেখে তৃণমূল সরকার। তাই তৃণমূল ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছি, রাজ্যবাসীকে সমান চোখে দেখুন।” রাজ্যের আইনশৃঙ্খলা ও আদালতের নির্দেশে সিবিআই তদন্ত প্রসঙ্গে বিপ্লব দেব বলেন,” আদালতকে সম্মান করা উচিত। আদালতের নির্দেশ সর্বোপরি। রাজ্যের আইনশৃঙ্খলায় বিশ্বাস নেই। যেখানে বার বার রাজ্যের আইনশৃঙ্খলায় আদালতকে হস্তক্ষেপ করতে হয়। প্রশ্ন আমরা তুলছি না। রাজ্যের আইনব্যাবস্থা তুলছে।”

Releated Posts

শৃঙ্খলা শুধুই সিপিএমে রয়েছে, কংগ্রেস ও বিজেপিতে তার লেশমাত্র নেই : প্রদ্যোত

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বর্তমান সময়ে বহু রাজনৈতিক নেতা আদর্শ বা নীতির চেয়ে ক্ষমতার কাছাকাছি থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top