News Flash

  • Home
  • দেশ
  • আসারাম বাপুর আশ্রমে গাড়ির মধ্যে উদ্ধার কিশোরীর দেহ, নিখোঁজ ছিল ৪ দিন
Image

আসারাম বাপুর আশ্রমে গাড়ির মধ্যে উদ্ধার কিশোরীর দেহ, নিখোঁজ ছিল ৪ দিন

গোন্ডা, ৮ এপ্রিল (হি.স.): ফের শিরোনামে উঠে এল জেলবন্দি স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুর আশ্রম। এবার উত্তর প্রদেশের গোন্ডার নগর কোতোয়ালি এলাকায় আসারাম বাপুর আশ্রম চত্বরে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে উদ্ধার হল এক কিশোরীর দেহ। বিগত ৪ দিন ধরে নিখোঁজ ছিল ওই কিশোরী। গোন্ডা-বাহরাইচ সড়কের ভিমৌর গ্রামে আশারাম বাপুর আশ্রম প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে কিশোরের দেহ পাওয়া গিয়েছে।

পুলিশ জানিয়েছে, বছর ১৩-র ওই কিশোরী গত ৫ এপ্রিল থেকে নিখোঁজ ছিল। শুক্রবার সকালে আশ্রমের ভিতরে অনেক দিন ধরে পড়ে থাকা একটি গাড়ির ভিতর থেকে ওই কিশোরীর দেহ উদ্ধার হয়। আশ্রমের এক কর্মী পুলিশের কাছে দাবি করেন, গাড়ির ভিতর থেকে পচা গন্ধ পাচ্ছিলেন। কিসের গন্ধ, তা খতিয়ে দেখতে গিয়েই এক কিশোরীর দেহ চোখে পড়ে। তার পরই তিনি পুলিশে খবর দেন। এই ঘটনায় জড়িত সন্দেহে আশ্রমেরই এক কর্মীকে আটক করেছে পুলিশ। গাড়িটির মালিক কে? কিশোরী কীভাবে গাড়ির ভিতরে পৌঁছল, সমস্ত কিছু জানার চেষ্টা করছে পুলিশ।

Releated Posts

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026

শুভেন্দু অধিকারী সরকারের শিক্ষাদফতর ভাগের সিদ্ধান্তের নেপথ্যে একাধিক লক্ষ্য: বিজেপি সূত্র

কলকাতা, ১১ জুন (আইএএনএস): শুভেন্দু অধিকারী সরকারের সাম্প্রতিক মন্ত্রিসভায় স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের জন্য পৃথক দুই মন্ত্রী…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top