News Flash

  • Home
  • দিনের খবর
  • Om Birla : লালকেল্লায় যোগ উৎসবে বিশিষ্টদের অংশগ্রহণ, সমগ্র বিশ্বের সুস্থতা কামনা ওম বিড়লার
Image

Om Birla : লালকেল্লায় যোগ উৎসবে বিশিষ্টদের অংশগ্রহণ, সমগ্র বিশ্বের সুস্থতা কামনা ওম বিড়লার

নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি.স.): আন্তর্জাতিক যোগ দিবসের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, তার আগে বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে দিল্লির লালকেল্লার সামনে আয়োজিত হল ‘যোগ উৎসব’ উদযাপন। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের উদ্যোগে আয়োজিত ‘যোগ উৎসব’-এ অংশ নিয়ে এদিন সকালে যোগাভ্যাস করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, জি কিশান রেড্ডি-সহ অনেকেই।

৭ এপ্রিল দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়। সমগ্র বিশ্বের সুস্থতা কামনা করে লোকসভার স্পিকার ওম বিড়লা বলেছেন, “বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশ্বের সুস্থতা কামনা করছি। যোগ আমাদের পূর্বপুরুষের জীবনধারা; ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর সঙ্গে সম্পর্কিত আন্তর্জাতিক যোগ দিবসের আগে আমরা আজ যোগাভ্যাস করেছি।” কেন্দ্রীয় মন্ত্রী জি কিশান রেড্ডি বলেছেন, “যোগব্যায়াম প্রত্যেকের জন্য উপকারী, প্রতিদিন অনুশীলন করা ভীষণ গুরুত্বপূর্ণ। শুধু ভারত নয়, অন্যান্য দেশ যোগের তাৎপর্য বুঝতে পেরেছে।”

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top