News Flash

Image

Thief : কল্যাণপুরে ফিল্মি কায়দায় চুরি

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৬ এপ্রিল৷৷ কল্যাণপুরে সিনেমার কায়দায় চুরি৷ জনমনে চাঞ্চল্য৷ফের চুরির ঘটনা প্রকাশ্যে এলো কল্যাণপুরে৷ দিনের-পর-দিন কল্যাণপুর থানা এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে৷ অভিযোগ এখন চুরি হলো কল্যাণপুর হাসপাতালের নতুন ভবন এর একরকম দরজা ভেঙ্গে হাসপাতালের ভেতরে ঢুকে চোরের দল নিয়ে যায় প্রায় ৬ লাখ টাকার ইলেকট্রিকের তার সহ নানা সরঞ্জাম৷ বেশ ক্ষতি হয়৷

আগরতলা ধলেশ্বরের বাসিন্দা অভিজিৎ কর কল্যাণপুর হাসপাতালের নতুন ভবন এর ইলেকট্রিক্যাল কাজ এর বরাত পান৷ যথারীতি কাজ প্রায় শেষের পথে৷ এমতাবস্থায় চুরির ঘটনা সংঘটিত হলো গতকাল রাতে কোন এক সময় চোরের দল হাসপাতালে হানা দিয়ে নিয়ে যায় বেশ কিছু ইলেকট্রিক সরঞ্জাম৷ আজ সকালে ইলেকট্রিকের কাজে নিযুক্ত কর্মীরা হাসপাতালে নতুন ভবনে এসে দরজা খুলতেই চক্ষু চড়কগাছ উনাদের৷ হাসপাতালে প্রত্যেকটি ইলেকট্রিক বোর্ড ভাঙ্গা অবস্থায়৷ প্রত্যেকটি বিদ্যুৎ কেসিং খোলা অবস্থায়৷ পড়ে রয়েছে মেঝেতে৷ যাইহোক এমন চুরির ঘটনা জনমনে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা কল্যাণপুর এলাকায়৷ নতুন ভবনে থাকা ইলেক্ট্রিক্যাল কর্মীদের পক্ষে জানানো হয় কল্যাণপুর থানায়৷ যথারীতি পুলিশ তদন্ত শুরু করেছে৷ অনেকটা সিনেমার কায়দায় চুরির ঘটনা সংঘটিত হলো৷

Releated Posts

ছয় দফা দাবি নিয়ে শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে টিএসইউ-এর স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ…

ByByReshmi Debnath Jun 19, 2026

সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলায় বেতন-পেনশন বঞ্চনার অভিযোগ, দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব ত্রিপুরা জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন

আগরতলা, ১৮ জুন: প্রায় এক দশক ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলার কারণে ত্রিপুরার বিচার বিভাগীয় কর্মচারী ও…

ByByReshmi Debnath Jun 19, 2026

পুরভোটের আগে বেহাল রাস্তা ঘিরে ক্ষোভ, চন্দ্রপুর জামতলা মধ্যপাড়ায় সংস্কারের দাবিতে সরব বাসিন্দারা

আগরতলা, ১৮ জুন : আগরতলা পুর নিগম নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই ১০ নম্বর ওয়ার্ডের…

ByByReshmi Debnath Jun 19, 2026

বিজেপির সাংগঠনিক রদবদল, খোয়াই ও সিপাহীজলা (দক্ষিণ) জেলা সভাপতির নাম ঘোষণা

আগরতলা, ১৮ জুন : ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের রাজ্য সভাপতি…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top