News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মেলা : ৮ এপ্রিল শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ব্রহ্মকুন্ড মেলা
Image

মেলা : ৮ এপ্রিল শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ব্রহ্মকুন্ড মেলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ আগামী ৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ব্রহ্মকুণ্ড মেলা৷ বছরে দুবার ব্রহ্মান্ডে মেলা অনুষ্ঠিত হয়৷ রাস পূর্ণিমা এবং অশোকা অষ্টমী তিথিতে ব্রহ্মকুণ্ড ঐতিহ্যবাহী মেলা বসে৷ আগামী ৮ এপ্রিল অশোকাষ্টমী উপলক্ষে এই মেলা বসছে৷ মেলাকে কেন্দ্র করে মন্দিরকে নতুন সাজে সাজিয়ে তোলা হচ্ছে৷ চারটি ঘাটে পুণ্যার্থীরা স্নান করতে পারবেন এবং পূর্ব পুরুষের জন্য তর্পণ করতে পারবেন৷

উল্লেখ্য মেলা উপলক্ষে অস্থি বিসর্জন এর ব্যবস্থা রয়েছে৷ মেলাকে অবাধ ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার লক্ষ্যে প্রশাসনের তরফ থেকে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ উল্লেখ্য করোনা পরিস্থিতির কারণে বিগত দুবছর  মেলা বসে নি৷ দু’’বছর পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবার ঐতিহ্যবাহী মেলাকে আরো ঐতিহ্যবাহি করে তোলার লক্ষে যাবতীয় উদ্যোগ নিয়েছে প্রশাসন৷

এবারের মেলায় অন্যান্য বছরের যাবতীয় রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করবে বলেও অভিমত ব্যক্ত করেছেন প্রশাসনের কর্মকর্তা সহ মেলা উদ্যোক্তারা৷ মেলায় বেশ কয়েকটি সরকারি স্টল খোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ মেলায় দূর-দূরান্ত থেকে প্রচুর সংখ্যক ব্যবসায়ী বিভিন্ন দোকান নিয়ে আসার জন্য প্রস্তুতি শুরু করেছেন৷ ইতিমধ্যেই দোকানির মধ্যে বন্টনের প্রয়াস শুরু হয়ে গেছে৷ সব মিলিয়ে এ বছরের মেলা পূণ্যার্থীদের নতুন করে উল্লাসিত উন্নত করবে বলে অনেকে আশা ব্যক্ত করেছেন৷

Releated Posts

এডিসির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট বিজেপির

আগরতলা, ২৬ এপ্রিল: এডিসির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে বিজেপি। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান প্রাক্তন সাংসদ…

ByByReshmi Debnath Apr 26, 2026

টিটিএএডিসি প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

আগরতলা, ২৬ এপ্রিলঃ টিটিএএডিসি প্রশাসনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যপালের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপির ত্রিপুরা রাজ্য…

ByByReshmi Debnath Apr 26, 2026

বক্সনগরে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন  রাজ্যপাল

বক্সনগর, ২৬ এপ্রিল: বক্সনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৩তম পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের…

ByByReshmi Debnath Apr 26, 2026

উচ্ছেদের নোটিশ ঘিরে অভয়নগরে উত্তেজনা, রাস্তা অবরোধে বিক্ষোভ বাসিন্দাদের

আগরতলা, ২৬ এপ্রিল: স্মার্ট সিটি প্রকল্পের আওতায় অভয়নগরের কাটা খাল সংস্কারকে কেন্দ্র করে উচ্ছেদের নোটিশ জারি হওয়ায় এলাকায়…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top