News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Accident : মাটির দেওয়াল ভেঙে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির
Image

Accident : মাটির দেওয়াল ভেঙে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ মন্দির নগরী উদয়পুরে পুরনো মাটির দেওয়াল ঘর ভাঙতে গিয়ে মাটিচাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির৷ মৃত ব্যক্তির নাম দীপক দে৷

ঘটনার বিবরণে জানা যায় দীপক দে নামে ওই ব্যক্তি আবাস যোজনায় সরকারি ঘর পেয়েছেন৷ সেজন্য পুরনো একটি মাটির দেওয়াল ঘর ভেঙ্গে সেখানে নতুন ঘর তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন৷ পুরনো মাটির দেওয়াল ঘরটি ভাঙতে গিয়ে বিপত্তি দেখা দেয়  মাটির দেওয়াল ঘরটি ভাঙ্গার সময় মাটি ধসে তার উপরে পড়ে৷ তাতে মাটি চাপা পড়েন দীপক দিয় নামে বাড়ির মালিক৷ সঙ্গে সঙ্গে এলাকার লোকজন তাকে মাটির নিচ থেকে উদ্ধার করে প্রথমে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান৷

গোমতী জেলা হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত নয়টা নাগাদ তার মৃত্যু হয়৷ তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই আত্মীয়-পরিজন সহ গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ ময়নাতদন্তের পর মৃতদেহটি জিবি হাসপাতালের মর্গ থেকে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়৷ মৃতদেহটি উদয়পুরে তার নিজ এলাকায় নিয়ে যাওয়া হলে এলাকার মানুষজন ছুটে আসেন৷ অগণিত মানুষের অশ্রু জলে শেষ বিদায় নেন দীপক দিয়ে নামের ওই ব্যক্তি৷

Releated Posts

বিশালগড়ের মুড়াবাড়ি ছিনতাই মামলায় ৫ গ্রেফতার, মূল অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

বিশালগড়, ৬ জুলাই: সেপাহিজলা জেলার বিশালগড়ের মুড়াবাড়ি এলাকায় সংঘটিত দুঃসাহসিক ছিনতাই ও অপহরণ-চেষ্টার ঘটনায় তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করেছে…

ByByReshmi Debnath Jul 6, 2026

কমলপুরে সিআইটিইউ নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ, দোষীদের গ্রেফতারের দাবি রাজ্য নেতৃত্বের

আগরতলা, ৬ জুলাই: ধলাই জেলার কমলপুরে সিআইটিইউ নেতা দেবাশীষ দাসের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে…

ByByReshmi Debnath Jul 6, 2026

ধর্মনগরে সার্ভার বিপর্যয়ে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত, চরম ভোগান্তিতে গ্রাহকরা

ধর্মনগর, ৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগরে বিদ্যুৎ দপ্তরের ডিভিশন-১ ও ডিভিশন-২ অফিসে প্রায় এক সপ্তাহ ধরে সার্ভার পরিষেবা…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

এক মাস ধরে সার্ভার বিকল, সেকেরকোট দারোগাবাড়ি বিদ্যুৎ নিগম অফিসে বিল জমা দিতে এসে চরম ভোগান্তিতে গ্রাহকরা

আগরতলা, ৬ জুলাই: সেকেরকোট দারোগাবাড়ি এলাকায় অবস্থিত বিদ্যুৎ নিগমের বিল সংগ্রহ কেন্দ্রে গত এক মাস ধরে সার্ভার বিকল…

ByByReshmi Debnath Jul 6, 2026
Scroll to Top