News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ADC : পানীয় জলের সংকট নিরসনে খুমুলুঙে এডিসি প্রশাসনের বৈঠক
Image

ADC : পানীয় জলের সংকট নিরসনে খুমুলুঙে এডিসি প্রশাসনের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷  ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ এলাকায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে৷ উপজাতি জনপদগুলোতে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিপরা মথা দল ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে৷ জেলা পরিষদ এলাকায় পানীয় জলের সংকট সম্পর্কে বিস্তারিতভাবে অবগত হওয়ার লক্ষ্যে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার লক্ষ্যে খুমুলূঙে বুধবার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷

বৈঠকে উপস্থিত ছিলেন তিপরা মথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ৷ বৈঠকে জেলা পরিষদ এলাকায় পানীয় জলের সমস্যা নিয়ে দলীয় তরফ এ বিস্তারিত আলোচনা করা হয়৷ দল সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি এলাকায় যাতে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়া যায় সে জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে৷ এজন্য তারা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন৷ পানীয় জলের সংকট মোকাবেলায় দলের তরফ থেকে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করায় বিভিন্ন মহল সন্তোষ ব্যক্ত করেছে৷

Releated Posts

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…

ByByReshmi Debnath Jun 18, 2026

দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়ার বাসিন্দাদের অভিযোগ ও…

ByByReshmi Debnath Jun 18, 2026

শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…

ByByReshmi Debnath Jun 18, 2026

স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top