News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest : ধুলো উড়ছে রাস্তায়, প্রতিবাদে অবরোধ আন্দোলন
Image

Protest : ধুলো উড়ছে রাস্তায়, প্রতিবাদে অবরোধ আন্দোলন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ অমরপুর গোবিন্দ টিলা এলাকায় ছবিমুড়া যাওয়ার রাস্তাটি বুধবার আবারও অবরোধ করেন স্থানীয় জনতা৷

স্থানীয় সূত্রে জানা যায় ছবিমুড়া পর্যটন কেন্দ্রে যাতায়াতের জন্য নতুন রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে৷ একটি ভালো উদ্যোগ৷ কিন্তু লক্ষনীয় বিষয় হলো রাস্তা তৈরির সময় দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ধুলাবালি যাতে না উড়ে সে জন্য নিয়মিত রাস্তায় জল দেওয়ার কথা ছিল৷ কিন্তু কথা রাখেননি ঠিকাদার৷ এব্যাপারে এর আগেও এলাকার জনগণ রাস্তা অবরোধ করেছিলেন৷ তখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দুবেলা রাস্তায় জল দেওয়া হবে৷ কয়েকদিন জল দেওয়ার পর রাস্তায় জল দেওয়া বন্ধ করে দেন ঠিকাদার৷ ফলে প্রচুর পরিমাণে ধূলা উড়ছে৷ রাস্তার দু’’পাশের বাড়ি করে থাকা কষ্টকর হয়ে উঠেছে৷ এলাকার বাসিন্দারা অসুস্থ হয়ে পড়তে শুরু৷ বাচ্চা ছেলে মেয়েরা সুকলে পর্যন্ত যেতে পারছে না৷

এই অসহায়ত্বের কথা এলাকাবাসীর তরফ থেকে স্থানীয় নেতা মন্ত্রী সহ প্রশাসনের কর্মকর্তাদের নজরেও এনেছেন৷ তারা প্রতিবারই রাস্তায় দুবেলা জল দেওয়ার আশ্বাস দিয়েছেন৷ কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করা হচ্ছে না৷ শেষ পর্যন্ত এলাকায় বসবাস করা প্রায় অসম্ভব হয়ে ওঠায় এলাকার জনগণ ক্ষুব্দ হয়ে বুধবার ফের ছবিমুড়া যাওয়ার রাস্তায় অবরোধ করেন৷ অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা অবরোধ ছুটে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন৷ এলাকাবাসীর দাবি অনুযায়ী নিয়মিত দুবেলা রাস্তায় জল দেওয়া হবে বলে আবারো আশ্বাস দেওয়া হয়৷ সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে এই  পথ অবরোধ প্রত্যাহার করে নেন এলাকার জনগণ৷

Releated Posts

ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে অস্থায়ীভাবে চিকিৎসাসেবার অনুমতি পেলেন বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসক ডা. প্রাণ গোপাল দত্ত

আগরতলা, ২৯ জুন: বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক ডা. প্রাণ গোপাল দত্তকে আগরতলার ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে স্বেচ্ছাসেবামূলক ক্লিনিক্যাল পরিষেবা…

ByByTaniya Chakraborty Jun 29, 2026

বেহাল সড়কের প্রতিবাদে পথ অবরোধ, সুবল সিং–আগরতলা সড়ক সংস্কারের দাবিতে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

আগরতলা, ২৯ জুন : রাজ্যে উন্নয়নের নানা দাবি সামনে এলেও সুবল সিং থেকে আগরতলা যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের বেহাল…

ByByTaniya Chakraborty Jun 29, 2026

শিশু রক্ষণাবেক্ষণ কেন্দ্রের বেহাল দশা, নিরাপত্তাহীন পরিবেশে ২৫ শিশুর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ

আগরতলা, ২৯ জুন: ত্রিপুরা সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আওতাধীন যুবরাজনগর বিধানসভা এলাকার পূর্ব তিলথৈস্থিত বেতাঙ্গি ক্রেশ সেন্টারের…

ByByTaniya Chakraborty Jun 29, 2026

জম্পুই বুথ প্রশিক্ষণ কর্মসূচি, উপস্থিত মন্ত্রী সান্তনা চাকমা

জম্পুই, ২৯ জুন: দলের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করা এবং বুথভিত্তিক কার্যক্রমকে সুসংহত করার লক্ষ্যে জম্পুইহিলে অনুষ্ঠিত হলো…

ByByReshmi Debnath Jun 29, 2026
Scroll to Top