News Flash

Image

Arrested : পোয়াংবাড়িতে নেশা কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ নতুন বাজারের পোয়াংবাড়ি এলাকা থেকে এক নেশা কারবারিকে আটক করেছে নতুন বাজার থানার পুলিশ৷ আটক নেশা কারবারের নাম ওলাফ্রো মগ৷

ঘটনার বিবরণে জানা যায় নতুন বাজার থানার পুলিশের কাছে সুনিদৃষ্ট খবর আসে পোয়াংবাড়ি এলাকার ওলাফ্রো মগের বাড়িতে নেশা সামগ্রী মজুদ রয়েছে৷ সেই সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে হানা দিয়ে প্রচুর পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়৷ নেশাজাতীয় ট্যাবলেট সহ বাড়ির মালিককে আটক করে নিয়ে আসা হয় নতুন বাজার থানায়৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ৷

আটক নেশা কারবারিকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে৷ এই চক্রে আরো কয়েকজন জড়িত রয়েছে বলে পুলিশ জানিয়েছে৷ অভিযুক্ত অন্যান্যদের আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ উল্লেখ্য নতুন বাজার থানা এলাকায় গত বেশ কিছুদিন ধরেই নেশাজাতীয় ট্যাবলেট সহ নানা নেশাজাতীয় সামগ্রীর রমরমা চলেছে৷ এসব নেশা সামগ্রী গ্রহণ করে যুবসমাজ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে৷ এলাকার জনগণ নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷ এলাকাবাসীর কাছ থেকে সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার এই সাফল্য পেয়েছে নতুন বাজার থানার পুলিশ৷ নতুন বাজার থানার ওসি প্রীতিময় চাকমা জানিয়েছেন এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে৷

Releated Posts

ডুকলীতে সরকারি কর্মচারীদের উদ্যোগে রক্তদান শিবির, রক্তদানে এগিয়ে এলেন প্রায় ৭০ জন

আগরতলা, ৬ সেপ্টেম্বর: মানবিকতার বার্তা নিয়ে সরকারি কর্মচারী এবং কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীদের উদ্যোগে সূর্যমণিনগর বিধানসভার ডুকলীর ৫১…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাউৎখলায় পরপর দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, আতঙ্কে এলাকাবাসী

বিশালগড়, ৬ সেপ্টেম্বর: বিশালগড় থানা এলাকায় পরপর চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। শুক্রবার রাতে রাউৎখলা এলাকায়…

ByByReshmi Debnath Sep 6, 2026

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top