News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Death : রাজ্যে একইদিনে তিনটি অস্বাভাবিক মৃত্যু
Image

Death : রাজ্যে একইদিনে তিনটি অস্বাভাবিক মৃত্যু

আগরতলা, ৫ এপ্রিল : রাজ্যে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। একইদিনে তিনটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনার খবর মিলেছে। 


রাজধানী আগরতলা শহর এলাকার রামনগর সাত নম্বর রোডে এক মহিলা ফাঁসিতে আত্মহত্যা করেছেন। আত্মঘাতী মহিলার নাম ইরা আচার্য। পরিবারের সদস্যরা ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। চিত্কার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর দেওয়া হয় রামনগর আউট পোষ্টের পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে নিয়ে যায়। জানা গেছে, ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। 


পারিবারিক সূত্রে খবর, কুলাঙ্গার ছেলে প্রতিদিনই আকন্ঠ মদ্যপান করে মায়ের উপর নির্যাতন চালাত। নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন মা। কুলাঙ্গার পুত্রকে গ্রেপ্তার এবং কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এধরনের ঘটনাকে সামাজিক অবক্ষয়ের অন্যতম নজির বলেও এলাকার জনগণ অভিহিত করেছেন।


দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার মনুরমুখ দাসপাড়ায় ফাঁসিতে আত্মঘাতী হয়েছেন এক জেল পুলিশ কর্মী। আত্মঘাতী জেল পুলিশ কর্মীর নাম আশিস দাস। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরেই রোগে ভুগছিলেন। বেশকিছুদিন জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাড়িতে এসে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পরিবারের লোকজনদের অলক্ষ্যে ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।


উদয়পুরের ছাতারিয়া এলাকায় এক যুবক আত্মহত্যা করেছে। আত্মঘাতী যুবকের নাম কমল সরকার। স্ত্রীর সঙ্গে কলহের জেরে যুবক ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে জানা গেছে। আর কে পুর থানার পুলিশ ওই যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোমতী জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Releated Posts

ডুকলীতে সরকারি কর্মচারীদের উদ্যোগে রক্তদান শিবির, রক্তদানে এগিয়ে এলেন প্রায় ৭০ জন

আগরতলা, ৬ সেপ্টেম্বর: মানবিকতার বার্তা নিয়ে সরকারি কর্মচারী এবং কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীদের উদ্যোগে সূর্যমণিনগর বিধানসভার ডুকলীর ৫১…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাউৎখলায় পরপর দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, আতঙ্কে এলাকাবাসী

বিশালগড়, ৬ সেপ্টেম্বর: বিশালগড় থানা এলাকায় পরপর চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। শুক্রবার রাতে রাউৎখলা এলাকায়…

ByByReshmi Debnath Sep 6, 2026

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top