News Flash

  • Home
  • বিদেশ
  • ইস্তফা দিতে নারাজ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিলেই ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত
Image

ইস্তফা দিতে নারাজ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিলেই ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত

কলম্বো, ৫ এপ্রিল (হি.স.): শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিতে রাজি নন তিনি, মঙ্গলবার দলীয় সদস্যদের জানিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ। তবে, পার্লামেন্টে ১১৩ আসনের সংখ্যাগরিষ্ঠতা যেই দল প্রমাণ করতে পারবে তাঁদের ক্ষমতা হস্তান্তর করতে তিনি সম্পূর্ণ প্রস্তুত। জন বিক্ষোভের মধ্যেই সোমবার রাজনৈতিক বৈঠক করেছেন গোতাবায়া রাজাপক্ষ।

শ্রীলঙ্কা পার্লামেন্টে মোট আসন সংখ্যা ২২৫, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার জন্য ১১৩টি আসন। দেশে আর্থিক সঙ্কটের মধ্যেই গত রবিবার পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার ২৬ জন মন্ত্রী। এই আর্থিক সঙ্কট মোকাবিলার জন্য বিরোধীদের আহ্বান পর্যন্ত জানিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন, প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করতে তিনি রাজি নন, কিন্তু কোনও দল সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারলেই ক্ষমতা হস্তান্তর করবেন তিনি।

Releated Posts

বঙ্গোপসাগরে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশে চিনের বিআরআই প্রকল্প, বাড়ছে বাণিজ্যিক প্রবেশাধিকার: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় চিনের পরিকাঠামো উন্নয়ন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলিতে যোগাযোগ…

ByByNews Desk Sep 15, 2026

কলকাতায় জাপানের প্রতিমন্ত্রী, বাংলায় বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. কুনিমিৎসু আয়ানো ১০ থেকে ১৩ সেপ্টেম্বর কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা…

ByByNews Desk Sep 15, 2026

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top