News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরি : জিবি হাসপাতাল চত্বরে শববাহী গাড়ি থেকে ব্যাটারি চুরি
Image

চুরি : জিবি হাসপাতাল চত্বরে শববাহী গাড়ি থেকে ব্যাটারি চুরি

আগরতলা, ৫ এপ্রিল : জিবি হাসপাতাল চত্বরে শববাহী গাড়ি থেকেও ব্যাটারি চুরি করে নিয়ে গেছে চোরেরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

ঘটনার বিবরণে জানা গেছে, শববাহী গাড়ি চালক বিশ্বজিৎ দত্ত অন্যান্য দিনের মতোই জিবি চত্বরে গাড়ি রেখে বাড়িতে চলে যায়। কোথাও মৃতদেহ নিয়ে যেতে হলে ফোন করলে সে পরিষেবা দিতে চলে আসে বলে জানায়। সে অনুযায়ী মঙ্গলবার এক ব্যক্তি শব নিয়ে যাওয়ার জন্য তাঁকে ফোন করেন। ফোন পাওয়ার পর তিনি জি বি হাসপাতালে ছুটে আসেন। 


মৃতদেহটি ক্যান্সার হাসপাতাল থেকে বটতলা নিয়ে যাওয়ার জন্য ফোন করা হয়েছিল। শব গাড়িতে তোলার আগেই বিশ্বজিৎ দত্ত দেখতে পান তার গাড়িতে ব্যাটারি নেই। চোরেরা ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। শববাহী গাড়িতে ব্যাটারি চুরির ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়। 


উল্লেখ্য, জিবি হাসপাতাল চত্বর এলাকা থেকে প্রায় সময়ই গাড়ির ব্যাটারি সহ অন্যান্য যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটে চলেছে।

Releated Posts

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026

দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা

আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ,…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top