News Flash

  • Home
  • দিনের খবর
  • Prime Minister : সস্ত্রীক কাশী বিশ্বনাথ মন্দিরে পূজার্চনা দেউবার, কাল ভৈরব মন্দিরও দর্শন
Image

Prime Minister : সস্ত্রীক কাশী বিশ্বনাথ মন্দিরে পূজার্চনা দেউবার, কাল ভৈরব মন্দিরও দর্শন

বারাণসী, ৩ এপ্রিল (হি.স.): সস্ত্রীক উত্তর প্রদেশের বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। বারাণসীর কাল ভৈরব মন্দিরও দর্শন করেছেন তাঁরা, সেখানেও পূজার্চনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তিন-দিনের ভারত সফরে গত শুক্রবারই দিল্লিতে এসেছেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। তাঁর স্ত্রী ডাঃ আরজু দেউবা এবং একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তাঁর সঙ্গে ভারত সফর এসেছে।

রবিবার সকালেই সস্ত্রীক বারাণসীতে এসে পৌঁছন নেপালের প্রধানমন্ত্রী। ফুলের তোড়া দিয়ে তাঁদের স্বাগত জানান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রথমে তাঁরা যান কাল ভৈরব মন্দিরে, তারপর বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে পূজার্চনা করেছেন শের বাহাদুর দেউবা ও তাঁর স্ত্রী। সর্বদা তাঁদের সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে নেপালের প্রধানমন্ত্রী পদের দায়িত্ব গ্রহণের পর দেউবার এটিই প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top