News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Attack : মাইগঙ্গা এলাকায় প্রতিবেশীর হামলায় এক ব্যক্তি গুরুতরভাবে আহত
Image

Attack : মাইগঙ্গা এলাকায় প্রতিবেশীর হামলায় এক ব্যক্তি গুরুতরভাবে আহত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ তেলিয়ামুড়া থানা এলাকার মাইগঙ্গা এলাকায় প্রতিবেশীর হামলায় এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহত ব্যক্তির নাম রতন বিশ্বাস৷ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে ওই ব্যক্তি তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাধীন৷

স্থানীয় সূত্রে জানা গেছে দুই পরিবারের মধ্যে সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এই হামলার ঘটনা সংঘটিত হয়েছে৷সীমানা না থাকার ফলে রতন বিশ্বাস এর বাড়িতে তার প্রতিবেশীর গরু এবং হাস মোরগ প্রতিনিয়ত যাতায়াত করতো এবং নানা ফসল নষ্ট করে দিতে বলে অভিযোগ৷ সে কারণেই রতন বিশ্বাস তার বাড়ির সীমানায় বেড়াতে গেলে সীমানা সংক্রান্ত বিষয় নিয়ে দু’’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়৷ বাকবিতন্ডা চলাকালে একসময় রতন বিশ্বাসের ওপর প্রতিবেশীরা সঙ্ঘবদ্ধ হামলা চালায়৷ তাতে রতন বিশ্বাস রক্তাক্ত হন৷

এ ব্যাপারে পরিবারের তরফ থেকে তেলিয়ামুড়া থানায় সুনিদৃষ্ট মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার এর সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে৷ পুলিশ পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছে৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top