News Flash

  • Home
  • প্রধান খবর
  • Ramnath Kovind: জাতীয় জল পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি, বললেন জলই তো জীবন
Image

Ramnath Kovind: জাতীয় জল পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি, বললেন জলই তো জীবন

নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.): প্রাপকদের হাতে জাতীয় জল পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মঙ্গলবার দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে তৃতীয় জাতীয় জল পুরস্কার প্রদান করেছেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে রাষ্ট্রপতি জল শক্তি অভিযান, বৃষ্টির জল ধর অভিযান ২০২২-এরও সূচনা করেছেন রাষ্ট্রপতি। আগামী ৩০ নভেম্বর অবধি এই অভিযান চলবে। জল শক্তি মন্ত্রক বিভিন্ন রাজ্য, প্রতিষ্ঠান ও ব্যক্তিগত স্তরে ১১টি বিভাগে ৫৭টি পুরস্কার দেয়। ২০১৮ সালে সর্বপ্রথম জাতীয় জলশক্তি পুরস্কার প্রদান করা হয়।

রাষ্ট্রপতি এদিন নিজের ভাষণে বলেছেন, “জলই জীবন, প্রকৃত আমাদের নদী দিয়েছে, এই নদীর ধারেই গড়ে উঠেছে বহু সভ্যতা। ভারতীয় সংস্কৃতিতে নদীর বিশেষ গুরুত্ব রয়েছে। মাতৃকা রূপে নদীর আরাধনা করা হয়।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।

Releated Posts

ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী জাহাজে হামলা: যুক্তরাষ্ট্রের কাছে কড়া প্রতিবাদ ভারতের, বলল ‘অগ্রহণযোগ্য’

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ওমান উপসাগরে ভারতীয় নাবিকদের বহনকারী বাণিজ্যিক জাহাজগুলিতে মার্কিন নৌবাহিনীর ধারাবাহিক হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিলের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ, ‘গ্রেপ্তার হতে প্রস্তুত’, সুর চড়ালেন জিতু পাটোয়ারি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিলের প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে বিক্ষোভে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

অন্ত্যোদয়ের মন্ত্রে সমাজের প্রান্তিক মানুষের উন্নয়ন, কেন্দ্রের দাবি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা ও বঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে এনে অন্তর্ভুক্তিমূলক বিকাশ নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ভারতীয় নাবিকদের মৃত্যু: মার্কিন হামলার নিন্দায় ইরান, ‘রাষ্ট্রীয় জলদস্যুতা’র অভিযোগ

তেহরান, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top