News Flash

  • Home
  • বিদেশ
  • বিমস্টেক মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ জয়শঙ্করের, সম্মিলিত সহযোগিতার আহ্বান
Image

বিমস্টেক মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ জয়শঙ্করের, সম্মিলিত সহযোগিতার আহ্বান

কলম্বো, ২৯ মার্চ (হি.স.): শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে ১৮ তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিলেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। বৈঠকে অংশ নিয়ে সন্ত্রাসবাদ, উগ্র চরমপন্থা, আন্তর্জাতিক অপরাধ, সাইবার হামলা এবং মাদক পাচার রুখতে সম্মিলিত সহযোগিতার আহ্বান জানিয়েছেন জয়শঙ্কর। বুধবার ভার্চুয়ালি বিমস্টেক শিখর সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে মঙ্গলবার বিমস্টেক মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে টুইট করে ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর জানিয়েছেন, “কলম্বোতে ১৮ তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছি। আতিথেয়তার জন্য জি এল পিরিসকে ধন্যবাদ। সহযোগিতার ক্ষেত্র বিশেষ করে যোগাযোগ, এনার্জি এবং সামুদ্রিক সহযোগিতার ক্ষেত্রে আমাদের অঙ্গীকারকে জোরদার করা হয়েছে।” জয়শঙ্কর টুইট করে আরও জানিয়েছেন, “সন্ত্রাসবাদ, চরমপন্থা, আন্তর্জাতিক অপরাধ, সাইবার হামলা এবং মাদক পাচারের বিরুদ্ধেও সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে।”

Releated Posts

লন্ডনে ছুরিকাঘাতে নিহত ভারতীয় বংশোদ্ভূত যুবক, তদন্তে নেমেছে পুলিশ

লন্ডন, ১৪ জুন (আইএএনএস): ব্রিটেনের রাজধানী লন্ডনের পশ্চিমাঞ্চলীয় সাউথলে ছুরিকাঘাতে এক ভারতীয় বংশোদ্ভূত যুবকের মৃত্যু হয়েছে। ঘটনায় খুনের…

ByByNews Desk Jun 14, 2026

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত ৬১, আহত ১,৪০০-র বেশি

ম্যানিলা, ১৪ জুন (আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্ডানাও দ্বীপের উপকূলে ৮ জুন আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের…

ByByNews Desk Jun 14, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

বহুমুখী সহযোগিতা আরও জোরদারে সম্মত ভারত ও পাপুয়া নিউ গিনি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): উন্নয়ন অংশীদারিত্ব, রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়-সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top