News Flash

  • Home
  • দেশ
  • Mamata Banerjee: বিধানসভায় হাতাহাতির খোঁজ নিলেন মমতা, বিজেপি-র আহত সাত বিধায়ক বেসরকারি হাসপাতালে
Image

Mamata Banerjee: বিধানসভায় হাতাহাতির খোঁজ নিলেন মমতা, বিজেপি-র আহত সাত বিধায়ক বেসরকারি হাসপাতালে

কলকাতা, ২৮ মার্চ (হি. স.) : বিধানসভায় হাতাহাতি ও গন্ডগোল নিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী ফিরহাদের কাছে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিন দিনের পাহাড় সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে, বিজেপি-র সাত বিধায়ক অসুস্থ হয়েছেন বলে দাবি। তাঁদের নিয়ে যাওয়া হয়েছে ফুলবাগানের একটি বেসরকারি হাসপাতালে। এঁরা হলেন মনোজ টিগ্গা, শিখা চ্যাটার্জী, চন্দনা বারুই, নরহরি মাহাতো, নাদির চাঁদ বারুই, ডঃ অজয় পোদ্দার ও লক্ষণ বারুই। অন্য দিকে, এই গন্ডগোলে নাক ফেটেছে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তিনি ভর্তি এসএসকেএমে।

বগটুই-কাণ্ডে উত্তাল হল বিধানসভা। ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। সে সময় শুরু হয় হাতাহাতি। তৃণমূল ও বিজেপি বিধায়করা একে অন্যের সঙ্গে ধাক্কাধাক্কি করেন। উত্তেজনা এমন জায়গায় পৌঁছল যে মারপিটে জড়ালেন তৃণমূল ও বিজেপি বিধায়করা। পুরো ঘটনার জন্য বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে দায়ী করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, পরিকল্পিত ভাবে অশান্তি করেছে বিজেপি। পার্থবাবুর কটাক্ষ, রাজ্যের উন্নয়ন সহ্য করতে পারে না বিরোধীরা।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top