News Flash

  • Home
  • দেশ
  • ট্রেন : মধ্যমগ্রামে একই লাইনে দুটি ট্রেন, দুর্ঘটনা থেকে রক্ষা
Image

ট্রেন : মধ্যমগ্রামে একই লাইনে দুটি ট্রেন, দুর্ঘটনা থেকে রক্ষা

বারাসত, ২৭ মার্চ (হি.স.) : রেললাইনের পয়েন্টের গোলমালের কারণে মধ্যমগ্রাম স্টেশনে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বনগাঁ লোকাল। রবিবার বেলা সাড়ে ১১টার ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল মধ্যমগ্রাম প্ল্যাটফর্মে ঢোকার সময় এক নম্বর লাইনের বদলে দু’নম্বর লাইনে ঢুকে যায়। সেই সময় ৫০ থেকে ১০০ মিটার পিছনেই ছিল ডাউন হাবড়া লোকাল। অবশেষে ট্রেনের চালক ও গার্ডের দক্ষতায় রক্ষা পায় দুর্ঘটনা। এই ঘটনার জেরে আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। তবে ছুটির দিন হওয়ায় নিত্যযাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়নি।

প্রায় দেড় ঘণ্টার বেশি সময় ধরে মধ্যমগ্রাম স্টেশনে ডাউন বনগাঁ লোকাল দাঁড়িয়ে থাকে। বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে মত প্রত্যক্ষদর্শীদের। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে আপ হাবড়া লোকাল। এই ঘটনার জেরে বনগাঁ লাইনের সমস্ত লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকে। আপ ও ডাউনের সমস্ত ট্রেন নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে চলছে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top