News Flash

  • Home
  • দিনের খবর
  • Keshab Prasad Maurya : উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কেশব প্রসাদ মৌর্য , ব্রজেশ পাঠক
Image

Keshab Prasad Maurya : উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কেশব প্রসাদ মৌর্য , ব্রজেশ পাঠক

লখনউ, ২৫ মার্চ (হি.স.) : শুক্রবার উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রবীণ বিজেপি নেতা কেশব প্রসাদ মৌর্য। তিনি এলাহাবাদ জেলার ফুলপুর সংসদীয় আসনের প্রাক্তন সাংসদ, ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত যোগী মন্ত্রিসভায় উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলে। ব্রজেশ পাঠক হলেন অন্য উপ-মুখ্যমন্ত্রী,তিনিও এদিন শপথ নিয়েছেন। কেপি মৌর্য নামেই বেশ পরিচিত এই বিজেপি নেতা আগের বারের মতই উপমুখ্যমন্ত্রী হচ্ছেন।


কৌশাম্বি জেলার সিরাথু নির্বাচনী এলাকা থেকে এবছর বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বীতা করেন।বিজেপি উত্তরাখণ্ডে একই কাজ করেছে যেখানে সাম্প্রতিক ভোটে উধমসিংহ নগরের খাটিমা বিধানসভা আসনে হেরে যাওয়া সত্ত্বেও পুষ্কর সিং ধামিকে পার্বত্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে বহাল রাখে।


প্রসঙ্গত, এদিন দ্বিতীয় বার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন যোগী আদিত্যনাথ। শুক্রবার বিকেলে লখনউয়ের অটলবিহারী বাজপেয়ী ইকানা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন যোগী। যোগীকে মুখ্যমন্ত্রী পদে শপথবাক্য পাঠ করিয়েছেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা প্রমুখ।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top