News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Crime : পরকীয়া আসক্ত স্বামীকে প্রথম স্ত্রীর হাতে তুলে দিলেন স্থানীয় জনগণ
Image

Crime : পরকীয়া আসক্ত স্বামীকে প্রথম স্ত্রীর হাতে তুলে দিলেন স্থানীয় জনগণ

বিশালগড়, ২৪ মার্চ : স্ত্রী এবং দুই সন্তানকে ফেলে অপর এক মহিলার সঙ্গে পরকীয়া প্রেমে আবদ্ধ হয়ে বাড়িতেই অবস্থান করছিলেন এক ব্যক্তি। স্থানীয়রা তাঁকে আটক করে তার প্রথম স্ত্রীর হাতে তুলে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে বিশালগড়-র ঘনিয়ামাড়া এলাকায়। 


ঘটনার বিবরণে জানা গেছে, প্রায় দেড় বছর আগে ওই ব্যক্তি দুই সন্তান ও স্ত্রীকে রেখে ঘনিয়ামাড়া এলাকার এক মহিলার সঙ্গে পরকীয়া প্রেমে আসক্ত হন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে চরম বিবাদ দেখা দেয়। তাকে বাধা দিলে স্ত্রী সন্তানদের ফেলে ওই ব্যক্তির বাড়ি থেকে চলে যান এবং ওই মহিলাকে বিয়ে করে মহিলার বাড়িতে থাকেন। খবর পেয়ে আগরতলা যোগেন্দ্রনগর এলাকার ওই অসহায় মহিলা ঘনিয়ামাড়া হানা দিয়ে তার স্বামীকে সেখানে দেখতে পান। বিষয়টি তিনি স্থানীয় ক্লাবের কর্মকর্তাদের সুবিচারের অনুরোধ জানান।


স্থানীয় ক্লাব এবং মানুষজন ঘটনা সম্পর্কে বিস্তারিত অবহিত হওয়ার পর ওই ব্যক্তিকে দ্বিতীয় স্ত্রীর কাছ থেকে উদ্ধার করে প্রথম স্ত্রীর হাতে তুলে দেন এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কড়া নির্দেশ দেন। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ঘনিয়ামাড়া এলাকায় রীতিমতো লঙ্কাকাণ্ড সংঘটিত হয়।

Releated Posts

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026

শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবসে বিশালগড়ে রক্তদান শিবির

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবস উপলক্ষে বুধবার বিশালগড়ের অফিসটিলা সিপিআই(এম) পার্টি অফিসে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top