News Flash

  • Home
  • দিনের খবর
  • Piyush Goyal : প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কৃষক কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ : পীযূষ গোয়েল
Image

Piyush Goyal : প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কৃষক কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ : পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.): কৃষকদের কল্যাণে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জানিয়ে দিলেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে পীযূষ গোয়েল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কৃষক কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের সমস্ত কৃষকরা যাতে বিভিন্ন নীতির সুযোগ-সুবিধা পান তাও নিশ্চিত করা হয়েছে। গোয়েল বলেছেন, গত কয়েক বছরে তেলেঙ্গানা থেকে চালের এমএসপি সংগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে,২০১৪-১৫ সালে ৩,৩৯১ কোটি থেকে ২০২০-২১ সালে ২৬ হাজার ৬১০ কোটি। ৬ বছরে তা বেড়েছে ৭ গুণ। একই নীতি যা পঞ্জাবের ক্ষেত্রে প্রযোজ্য তা তেলেঙ্গানা ও অন্যান্য রাজ্যেও প্রযোজ্য।


তেলেঙ্গানার কৃষকদের আশ্বস্ত করে পীযূষ গোয়েল বলেছেন, তেলেঙ্গানার কৃষকরা আশ্বস্ত হতে পারেন, বিভিন্ন রাজ্যের কৃষকদের মধ্যে একেবারেই কোনও বৈষম্য নেই। তেলেঙ্গানার কিছু রাজনীতিবিদ রাজ্যের কৃষকদের বিভ্রান্ত করছে। আমি তেলেঙ্গানা সরকারকে এসব বন্ধ করার জন্য অনুরোধ করছি। গোয়েল আরও বলেছেন, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে চুক্তি অনুসারে, রাজ্যগুলিকে চাল সংগ্রহ করতে হবে এবং কেন্দ্রীয় সরকার বাজারের চাহিদা অনুযায়ী চাল ক্রয় করে৷ রাজ্যগুলি রাজ্যে তাদের নিজস্ব ব্যবহারের জন্য চাল সংগ্রহের পরে, বাকিটা সরকার গ্রহণ করে।

Releated Posts

তৃণমূলের ‘আসল’ ওয়ার্কিং কমিটির দাবি, নির্বাচন কমিশনকে চিঠি মমতা-অনুগামী শিবিরের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) মমতা বন্দ্যোপাধ্যায়-অনুগামী গোষ্ঠী নির্বাচন কমিশনের (ইসিআই) কাছে দলের ‘আসল’ জাতীয় ওয়ার্কিং…

ByByNews Desk Jun 23, 2026

পশ্চিমবঙ্গে গ্রেফতার তৃণমূল নেতার ঘনিষ্ঠের বাড়ি থেকে ৪ কোটি টাকার সোনার গয়না উদ্ধার

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত জেলা…

ByByNews Desk Jun 23, 2026

তিরুভাল্লুরে অ্যামোনিয়া গ্যাস লিক: মৃত বেড়ে ৯, হাসপাতালে এখনও বহু শ্রমিক

চেন্নাই, ২৩ জুন (আইএএনএস): তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার পেরিয়াপালায়মের কাছে একটি বেসরকারি সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ ও রফতানি কারখানায় অ্যামোনিয়া…

ByByNews Desk Jun 23, 2026

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস

কলকাতা, ২২ জুন : দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূল…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top