News Flash

Image

Fire : আগুনে পুড়ে রাবার বাগান ছাই

বিশালগড়, ২৪ মার্চ : বিশালগড়-র উত্তম ভক্ত চৌমুহনী সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টা নাগাদ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাবার বাগানে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে। দমকল বাহিনীর আপ্রাণ চেষ্টায় আগুন শেষ পর্যন্ত আয়ত্তে আসে। তবে অগ্নিকাণ্ডে রাবার বাগানের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। 


স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দমকল বাহিনীর প্রচেষ্টার ফলে আগুন পার্শ্ববর্তী বাড়ি ঘর গুলিতে ছড়িয়ে পড়তে পারে নি। অল্পেতে রক্ষা পেয়েছেন বহু মানুষ। দমকল বাহিনীর কাজকর্মে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার জনগণ। কিভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে এটি একটি নাশকতামূলক অগ্নিকাণ্ডের ঘটনা। রাবার বাগানের মালিক এ ব্যাপারে বিশালগড় থানা সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত এই ঘটনার আসল রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top