News Flash

  • Home
  • দিনের খবর
  • Fire : দিল্লির রোহিনীতে প্যান্ডেলে আগুন, ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন
Image

Fire : দিল্লির রোহিনীতে প্যান্ডেলে আগুন, ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন

নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.) : দিল্লির রোহিনীতে বিয়ের প্যান্ডেলে অগ্নিকাণ্ড। কাঠের তৈরি প্যান্ডেলে আগুন লেগে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে শহর।

সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ আগুন লাগে ওই বিয়ের প্যান্ডেলে। দমকা বাতাসের জন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন। বেলা সাড়ে তিনটে নাগাদ ওই আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে।
মাইলের পর মাইল রাস্তা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। কাঠ এবং কাপড় থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে প্যান্ডেলে। ঘটনায় আহত হয়েছেন এক ব্যক্তি। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।

Releated Posts

আরএসএস-বিজেপির মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে, মোহন ভাগবতের মন্তব্য ঘিরে দাবি সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের

ছত্রপতি সম্ভাজীনগর, ৭ আগস্ট(আইএএনএস): আরএসএস প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে বিজেপি ও আরএসএসের মধ্যে মতপার্থক্যের ইঙ্গিত দিলেন…

ByBySandeep Biswas Aug 7, 2026

ই-কোর্টস মিশন মোড প্রকল্পে দ্রুত হচ্ছে মামলার নিষ্পত্তি, বদলাচ্ছে দেশের বিচার ব্যবস্থা

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): ই-কোর্টস মিশন মোড প্রকল্প ভারতের কাগজ-নির্ভর বিচার ব্যবস্থাকে ডিজিটাল, স্বচ্ছ এবং সহজে অনুসরণযোগ্য বিচার…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

গুজরাটে ১.২০ কোটি টাকার বেশি মদ বাজেয়াপ্ত, রাজস্থানের দুই ব্যক্তি গ্রেফতার

বানাসকাঁঠা, ৭ আগস্ট (আইএএনএস): গুজরাট পুলিশের স্টেট মনিটরিং সেল রাজ্যের বানাসকাঁঠা জেলায় একটি বড় অভিযানে ১.২০ কোটি টাকারও…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

গোবর্ধন প্রকল্পে ৪০ হাজার কোটি টাকার আমদানি কমবে, তৈরি হবে ১.৫ লক্ষ কর্মসংস্থান: কেন্দ্র

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): কেন্দ্রের সদ্য ঘোষিত গোবর্ধন প্রকল্প দেশের প্রাকৃতিক গ্যাস আমদানির নির্ভরতা কমিয়ে ৪০ হাজার কোটি…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top