News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest : শিক্ষা ভবনে সর্বশিক্ষায় নিযুক্ত শিক্ষকদের ডেপুটেশন
Image

Protest : শিক্ষা ভবনে সর্বশিক্ষায় নিযুক্ত শিক্ষকদের ডেপুটেশন

আগরতলা, ২৪ মার্চ : নিয়মিতকরণ সহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের দাবিতে বৃহস্পতিবার শিক্ষা ভবনে ডেপুটেশন প্রদান করেছে সর্বশিক্ষায় নিযুক্ত শিক্ষকরা। সর্ব শিক্ষার শিক্ষকদের এক প্রতিনিধিদল শিক্ষা ভবনের সামনে গিয়ে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন এবং শিক্ষা ভবনে গিয়ে শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি তুলে দেন। 


ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সর্বশিক্ষা নিযুক্ত শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেন, তাদের সঙ্গে রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর বৈষম্যমূলক আচরণ করে চলেছে। তারা দীর্ঘদিন ধরে সর্বশিক্ষা নিযুক্ত শিক্ষকদের নিয়মিতকরণ এবং সম কাজে সম বেতন প্রদানের দাবি জানিয়ে আসছে। বারবার দাবি জানানোর পরও সর্বশিক্ষা নিযুক্ত শিক্ষকদের প্রতি সুবিচার করা হচ্ছে না, তাদের প্রতি বৈষম্য করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ করা হয়। এ ধরনের বৈষম্যমূলক আচরণের ফলে সর্বশিক্ষা নিযুক্ত শিক্ষকদের মানসিকতায় আঘাত আসছে বলেও তারা অভিযোগ করেন। 


তারা অভিযোগ করে বলেন, তাদেরকে যে টাকা বেতন দেওয়া হয় তা দিয়ে তাদের সংসার প্রতিপালন করা কোনভাবেই সম্ভব হচ্ছে না। ছেলেমেয়েদের পড়াশোনার খরচ মেটানো সম্ভব হচ্ছে না এবং পরিবারের অন্যান্য খরচ বহন করা কষ্টকর হয়ে উঠছে। তারা সরকার ও শিক্ষা দপ্তরের স্পষ্টভাবে বার্তা দিয়েছেন তাদের কাজকর্মের যদি কোনো ধরনের ঘাটতি থেকে থাকে তাহলে তাদেরকে বলা হোক তারা যে কোনো মূল্যে তা পূরণ করতে প্রস্তুত বলেও জানিয়েছেন। অবিলম্বে সর্বশিক্ষা নিযুক্ত শিক্ষকদের নিয়মিতকরণ এবং বেতন বৈষম্য দূর করা হলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Releated Posts

জিবিপি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে আরও এক জন্মগত হৃদরোগীনির সফল ইন্টারভেনশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি) অ্যান্ড জিবিপি হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে রাজ্যের চিকিৎসা ইতিহাসে…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে উত্তর-পূর্বাঞ্চলে প্রথম সরকারিভাবে আধুনিক ভিএটিএস পদ্ধতিতে খাদ্যনালির জটিল অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকদের…

ByByReshmi Debnath Aug 7, 2026

চাকমা ভাষার উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে গুগল ট্রান্সলেট প্ল্যাটফর্মে চাকমা ভাষা অন্তর্ভুক্ত করা হবে। তার…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যে এসআইআর শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৩ ডিসেম্বর: মুখ্য নির্বাচনী আধিকারিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের ভোটার তালিকা আরও নির্ভুল, স্বচ্ছ, ত্রুটিমুক্তও আপটুডেট করে তুলতে আগামী ৫ সেপ্টেম্বর…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top