News Flash

  • Home
  • বাণিজ্য
  • দিল্লি-সহ দেশের প্রায় সর্বত্রই মহার্ঘ্য সিএনজি ও পিএনজি, সাধারণের মাথায় হাত
Image

দিল্লি-সহ দেশের প্রায় সর্বত্রই মহার্ঘ্য সিএনজি ও পিএনজি, সাধারণের মাথায় হাত

নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.): কম্প্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) ও ডোমেস্টিক পাইপড ন্যাচারাল গ্যাস (পিএনজি)-র দাম বাড়াল ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড। দিল্লিতে ১ টাকা বাড়ানো হয়েছে পিএনজি-র দাম, সিএনজি-র দামও বাড়ানো হয়েছে ১ টাকা। নতুন মূল্য অনুযায়ী দিল্লিতে পিএনজি-র স্ট্যান্ডার্ড কিউবিক মিটার প্রতি দাম ৩৬.৬১ টাকা ও সিএনজি-র প্রতি কেজির দাম ৫৯.০১ টাকা। নতুন দাম কার্যকর হয়েছে বৃহস্পতিবার থেকেই।

দিল্লি ছাড়াও হরিয়ানা, উত্তর প্রদেশ, রাজস্থানেও বেড়েছে সিএনজি ও পিএনজি-র দাম। উত্তর প্রদেশের নয়ডা, গ্রেটার নয়ডা ও গাজিয়াবাদে পিএনজি-র স্ট্যান্ডার্ড কিউবিক মিটার প্রতি দাম ৩৫.৮৬ টাকা, মুজফ্ফরনগর, মেরঠ ও শামলিতে পিএনজি-র দাম ৩৯.৩৭ টাকা, কানপুর, হামিরপুর ও ফতেহপুরে ৩৮.৫০ টাকা। হরিয়ানার গুরুগ্রামে ৩৪.৮১ টাকা। রাজস্থানের আজমের ও পালিতে ৪২.০২৩ টাকা। অন্যদিকে, উত্তর প্রদেশের নয়ডা, গ্রেটার নয়ডা ও গাজিয়াবাদে সিএনজি-র দাম কেজি প্রতি ৬১.৫৮ টাকা, মুজফ্ফরনগর, মেরঠ ও শামলিতে সিএনজি-র দাম ৬৬.২৬ টাকা, কানপুর, হামিরপুর ও ফতেহপুরে ৭০.৮২ টাকা। হরিয়ানার গুরুগ্রামে ৬৭.৩৭ টাকা। রাজস্থানের আজমের ও পালিতে ৬৯.৩১ টাকা।

Releated Posts

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top