News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: ‘বিপ্লবী ভারত’ নামে ভিক্টোরিয়ায় নতুন গ্যালারি, শহিদ দিবসে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: ‘বিপ্লবী ভারত’ নামে ভিক্টোরিয়ায় নতুন গ্যালারি, শহিদ দিবসে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কলকাতা ও নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের তিন নম্বর গ্যালারির নাম বিপ্লবী ভারত গ্যালারি রাখা হয়েছে। বুধবার, ২৩ মার্চ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সেই গ্যালারির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই গ্যালারিতে বিশেষ জায়গা দেওয়া হয়েছে স্বাধীনতা আন্দোলনে বাংলার বিপ্লবীদের।

বুধবার শহিদ দিবস, ওই দিন সন্ধ্যা ৬টা নাগাদ দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিপ্লবী ভারত গ্যালারি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে অরবিন্দ ঘোষ, ক্ষুদিরাম বসু থেকে বিনয়-বাদল-দীনেশ—অগ্নিযুগের বিপ্লবীদের বর্ণময় সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়েছে ওই গ্যালারিতে।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top