News Flash

Image

Died : ভাইয়ের মারে মৃত্যু বোনের

ধর্মনগর, ২২ মার্চ : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার পানিসাগর থানার উত্তর রামনগরে ভাইয়ের হাতে খুন হয়েছেন বোন। নিহত বোনের নাম মীরা নুনিয়া। অভিযুক্ত ভাইয়ের নাম কানাই লাল নুনিয়া। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত পালিয়ে গেছে। 


ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, উত্তর রামনগর এলাকার কানাই লাল মিয়ার সঙ্গে তার বোন মীরা নুনিয়ার বেশ কিছুদিন ধরেই নানা বিষয় নিয়ে মতভেদ চলছিল। এনিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হত। গত শনিবার রাতে কানাইলাল নুনিয়া প্রচন্ড মদ্যপান করে বাড়িতে এসে তার বোনের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। একসময় ভাই কানাইলাল নুনিয়া তার বোনকে কাঠের ফাইল দিয়ে প্রচণ্ড মারধোর করে। কাঠের ফাইলের আঘাতে মিরা নুনিয়ার মাথা ফেটে রক্তপাত হয়। 


ঘটনাটি পরিবারের লোকজনও প্রতিবেশীরা প্রত্যক্ষ করলেও আহত মীরাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় নি। টানা দু’দিন বিনা চিকিৎসায় বাড়িতে পড়ে থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে মীরা নুনিয়া। তার মৃত্যুর পর পরিবারের তরফ থেকে পানিসাগর থানায় অভিযোগ করা হয় মীরা নুনিয়া নিজ বাড়িতে আত্মহত্যা করেছে। 


ঘটনার খবর পেয়ে পানিসাগর থানার পুলিশ রামনগরে তাদের বাড়িতে ছুটে আসে। পুলিশ এসে মীরা নুনিয়ার রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরিবারের লোকজনরা আত্মহত্যার অভিযোগ করলেও পুলিশ তা কোনোভাবেই মেনে নিতে রাজি হয়নি। পুলিশ সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। তদন্তক্রমে পুলিশ জানতে পারে তার ভাই কাঠের ফাইল দিয়ে আঘাত করার ফলেই বোন মীরা নুনিয়ার মৃত্যু হয়েছে। 


পানিসাগর থানার পুলিশ পরিকল্পিত হত্যাকাণ্ডের একটি মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত ভাই কানাইলাল নুনিয়া ঘটনার পর বাড়ি থেকে পালিয়ে গেছে। তাকে আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। অভিযুক্তকে গ্রেফতার এবং কঠোর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top