News Flash

  • Home
  • দিনের খবর
  • দেশের দৈনিক করোনা সংক্রমণ ২ হাজারের নিচে, মৃত্যুহার নিয়ে অব্যাহত উদ্বেগ
Image

দেশের দৈনিক করোনা সংক্রমণ ২ হাজারের নিচে, মৃত্যুহার নিয়ে অব্যাহত উদ্বেগ

নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.) : ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে থাকা বসিয়েছে করোনা। সংক্রমণের বাড়বাড়ন্তে লকডাউনের পথে হাঁটার চিন্তাভাবনা করছে মার্কিন মুলুকও। তবে আপাতত এদেশে করোনা সংক্রমণে অনেকটাই রাশ টানা সম্ভব হয়েছে। যদিও চিন্তায় রাখছে মৃত্যুহার।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৬১ জন। যা গতকালের তুলনায় ১৫ শতাংশ কম। দীর্ঘদিন পর দু’হাজারের নিচে নামল সংক্রমণ। দেশে ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেসও। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৬ হাজার ২৪০। আপাতত দেশে অ্য়াকটিভ কেসের হার ০.০৬ শতাংশ। সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমলেও এখনও উদ্বেগে রাখছে দেশের মৃত্যুহার। রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১২৭ জন। শনিবারের বুলেটিনে যা ছিল ৭১। দেশে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৬ হাজার ৪৭৯ জনের।
মৃত্যুহার চিন্তায় রাখলেও স্বস্তিজনক দেশের সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৬৫ হাজার ১২২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৩ হাজার ১৯৬ জন। সুস্থতার হার বেড়ে হল ৯৮.৭৪ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮১ কোটি ২১ লক্ষ্যের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top