News Flash

  • Home
  • বিদেশ
  • Russia-Ukraine: রাশিয়াকে সাহায্য করতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামল এক হাজার চেচেন সেনা
Image

Russia-Ukraine: রাশিয়াকে সাহায্য করতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামল এক হাজার চেচেন সেনা

মস্কো, ১৮ মার্চ (হি.স.) : মস্কোর হাত শক্ত করতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিল চেচেন প্রজাতন্ত্র। ইতিমধ্যেই এক হাজার সেনা ইউক্রেনে ক্রেমলিনের হয়ে সামরিক সঙ্ঘাতে যোগ দিতে গিয়েছেন। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন চেচেন নেতা রমজান কাদিরভ।

কাদিরভ বলেন, ‘‘চেচেন প্রজাতন্ত্রের এক হাজার স্বেচ্ছাসেবক ইউক্রেনকে নাজিবাদী এবং সেনাবাদী চিন্তাভাবনা থেকে মুক্ত করতে বিশেষ অভিযান শুরু করেছে।’’ এর আগে বহু বার কাদিরভের বাহিনীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে।
শুক্রবার ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসন ২৩ দিনে পা দিল। মস্কোর হামলায় বিপর্যস্ত ইউক্রেনের ১০টি শহর ইতিমধ্যেই দখল করেছে রুশ সেনা। তবুও ইউক্রেনের আত্মবিশ্বাসী প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেদের জয় নিয়ে নিশ্চিত বলে দাবি করছেন। সামরিক সঙ্ঘাতে রাশ টানতে দু’পক্ষ আলোচনায় বসলেও সেই আলোচনা ফলপ্রসূ হয়নি।

Releated Posts

ব্রিকস ২০২৬-এ গ্লোবাল সাউথকেন্দ্রিক জ্বালানি নীতির রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): ব্রিকসের ২০২৬ সালের সভাপতিত্বকালে নিরাপদ, স্থিতিশীল, ন্যায্য এবং টেকসই বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার কেন্দ্রে ‘গ্লোবাল…

ByByNews Desk Jun 27, 2026

ভেনেজুয়েলার ভূমিকম্প: ১৮ টন ত্রাণ পাঠাল পানামা, প্রস্তুত উদ্ধারকারী বিশেষ দল

পানামা সিটি, ২৭ জুন (আইএএনএস): ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার জন্য প্রথম দফায় ১৮ টন মানবিক ত্রাণ পাঠিয়েছে পানামা।…

ByByNews Desk Jun 27, 2026

জাপানে মাউন্ট ফুজির কাছে ৫.৬ মাত্রার ভূমিকম্প, আহত ১০

টোকিও, ২৭ জুন (আইএএনএস): জাপানের ইয়ামানাশি প্রিফেকচার এবং সংলগ্ন এলাকায় ৫.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জন সামান্য…

ByByNews Desk Jun 27, 2026

অপারেশন ‘অমিস্তাদ’: ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠাল ভারত

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়াতে ভারত ‘অপারেশন অমিস্তাদ’ শুরু করেছে। শুক্রবার ভারতীয় বায়ুসেনার…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top