News Flash

  • Home
  • বিদেশ
  • Vladimir Putin: পুতিনকে বাইডেনের ‘যুদ্ধাপরাধী’ তকমায়, রাশিয়ার কড়া প্রতিক্রিয়া
Image

Vladimir Putin: পুতিনকে বাইডেনের ‘যুদ্ধাপরাধী’ তকমায়, রাশিয়ার কড়া প্রতিক্রিয়া

মস্কো, ১৭ মার্চ (হি.স.) : আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলে অভিহিত করায় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করল রাশিয়া। করেছেন আমেরিকার প্রেসিডেন্ট তিনকে ‘যুদ্ধাপরাধী’ বলে অভিহিত করার প্রায় সঙ্গে সঙ্গেই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ক্রেমলিন একে ‘অগ্রহণযোগ্য’ এবং ‘ক্ষমার অযোগ্য’ বাগাড়ম্বর বলে আখ্যা দিয়েছে।

বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে জো বাইডেনকে একজন সাংবাদিক প্রশ্ন করেন, সব কিছু দেখার পর আপনি কি পুতিনকে এখন যুদ্ধাপরাধী বলবেন? প্রশ্নের জবাবে শুরুতে বাইডেন ‘না’ বললেও, পরে তিনি হঠাৎই মত বদলে জিজ্ঞেস করেন, আপনি কি জানতে চাইছেন আমি তাকে বলবো কি না…? ওহ, আমি মনে করি তিনি একজন যুদ্ধাপরাধী। এ বিষয়ে তার পূর্ব প্রস্তুতি ছিল না। আর সে কারণে হোয়াইট হাউস বিবৃতি দিয়ে বলেছে, বাইডেন ‘অন্তরের অন্তস্থল থেকে এ কথা বলেছেন’।

রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে বলেছেন, যাদের ছোড়া বোমায় পৃথিবীর হাজার হাজার মানুষ মারা গেছে, তাদের কাছ থেকে এ ধরনের বাগাড়ম্বর অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য। বাইডেনের বক্তব্যের মাধ্যমে রাশিয়া-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়লো বলে মনে করা হচ্ছে।

Releated Posts

বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা ও চাঁদাবাজি বৃদ্ধি নিয়ে উদ্বেগ, দ্রুত পদক্ষেপের দাবি সংখ্যালঘু অধিকার সংগঠনের

ঢাকা, ১৩ জুন (আইএএনএস): বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা, চাঁদাবাজি এবং বিশেষ করে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে চলা বিভিন্ন…

ByByNews Desk Jun 13, 2026

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিওর পর বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

ওয়াশিংটন, ১৩ জুন (আইএএনএস): স্পেস প্রযুক্তি সংস্থা ইলন মাস্ক-এর নেতৃত্বাধীন স্পেসএক্স-এর রেকর্ড গড়া শেয়ারবাজারে আত্মপ্রকাশের (আইপিও) পর বিশ্বের…

ByByNews Desk Jun 13, 2026

মার্কিন-ইরান আলোচনায় দ্রুত অগ্রগতির আশা ভারতের, সংঘাত প্রশমনে কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত জয়শঙ্করের

হেলসিঙ্কি, ১২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় দ্রুত ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

বাংলাদেশ সীমান্তে বিক্ষোভের ডাক জামায়াতের, উচ্চ সতর্কতায় ভারত

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): অবৈধ বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনগুলির ঘোষিত বিক্ষোভ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top