News Flash

Image

তেলিয়ামুড়ায় নাবালিকা উদ্ধার

তেলিয়ামুড়া, ১৭ মার্চ : তেলিয়ামুড়ার কালীটিলা এলাকা থেকে এক নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ। নাবালিকাটির বাড়ি মনু থানা এলাকায়। প্রণয়ের সূত্র ধরে সে তার প্রেমিকের হাত ধরে তেলিয়ামুড়ার কালীটিলা এলাকায় চলে আসে। এ ব্যাপারে নাবালিকার পরিবারের তরফ থেকে মনু থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। 

অভিযোগের ভিত্তিতে  পুলিশ তদন্তে নামে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই নাবালিকাটি তেলিয়ামুড়া থানা এলাকার কালীটিলা এলাকায় অবস্থান করছে। সেই খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশের সহযোগিতা নিয়ে কালীটিলা থেকে ওই নাবালিকাকে বুধবার রাতে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।উদ্ধার করা নাবালিকাকে আইন অনুযায়ী তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হলেও অভিযুক্ত প্রেমিককে আটক করতে সক্ষম হয়নি পুলিশ।

Releated Posts

বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির

আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…

ByByReshmi Debnath Jun 13, 2026

আগরতলায় প্লাইউড কারখানায় ভারতীয় মানক ব্যুরোর অভিযান, ৭০২টি প্লাইউড জব্দ

আগরতলা, ১২ জুন: ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং মানহীন পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে ভারতীয় মানক ব্যুরো (বিআইএস)…

ByByReshmi Debnath Jun 12, 2026

বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির

আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…

ByByReshmi Debnath Jun 12, 2026

নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top