News Flash

  • Home
  • দেশ
  • Fire: বেহালার কারখানায় বিধ্বংসী আগুন, দমকলের তৎপরতায় রক্ষা
Image

Fire: বেহালার কারখানায় বিধ্বংসী আগুন, দমকলের তৎপরতায় রক্ষা

কলকাতা, ১৭ মার্চ (হি.স.): ফের আগুন-আতঙ্ক! এবার ঘটনাস্থলে বেহালার চণ্ডীতলা। বুধবার রাতে চণ্ডীতলায় একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লাগে। বুধবার রাত এগারোটা নাগাদ কয়েকজন বাসিন্দা ধোঁয়া দেখে দমকলে খবর দেন। দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে প্রচুর দাহ্য পদার্থ জমা থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে অনেক রাত হয়ে যায়।

স্থানীয়দের দাবি, কারখানার পাশে একটি কুঁড়েঘর রয়েছে। সেখানে অন্য জেলা থেকে আসা কয়েকজন শ্রমিক রান্না করছিলেন। সেই সময় আচমকাই কুঁড়েঘরে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কারখানাতেও। যদিও আগুন লাগার সঠিক কারণ নিয়ে রাত পর্যন্ত কিছু জানাননি দমকল কর্তারা। দমকল কর্মীদের তৎপরতায় বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পাওয়া গিয়েছে।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top