News Flash

  • Home
  • বিদেশ
  • Covid19: কোভিডে মৃত্যু দ্রুত বাড়ছে হংকং-এ, ৩ মাসে প্রায় ১০ লক্ষ সংক্রমিত
Image

Covid19: কোভিডে মৃত্যু দ্রুত বাড়ছে হংকং-এ, ৩ মাসে প্রায় ১০ লক্ষ সংক্রমিত

হংকং, ১৭ মার্চ (হি.স.): করোনার বাড়বাড়ন্তের মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে হংকং-এ। বিগত ২৪ ঘন্টায় হংকং-এ মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ২৮৯ জন রোগীর। আক্রান্তের সংখ্যা মোটের ওপর নিয়ন্ত্রণে, শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ২৭,৭৬৫ জন। ওমিক্রনের সংক্রমণ ছড়ানোর পর গত তিন মাসে হংকং- ১০ লক্ষের কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে সাড়ে চার হাজারেরও বেশি মানুষের। যদিও, প্রশাসনের দাবি অধিকাংশই টিকা না নেওয়া বয়স্ক মানুষ।

হংকং-এ এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লক্ষ ৭৫ হাজার ২১২ জন, মৃত্যু হয়েছে ৪ হাজার ৮৪৭ জনের। সুস্থতার সংখ্যা জানা যায়নি। মার্চের আগে পর্যন্ত করোনার কোনও প্রভাবই ছিল না হংকং-এ, কিন্তু মার্চ মাস থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ৩ মার্চই আক্রান্ত হয়েছিলেন ৭৫ হাজারের বেশি মানুষ।

Releated Posts

বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা ও চাঁদাবাজি বৃদ্ধি নিয়ে উদ্বেগ, দ্রুত পদক্ষেপের দাবি সংখ্যালঘু অধিকার সংগঠনের

ঢাকা, ১৩ জুন (আইএএনএস): বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা, চাঁদাবাজি এবং বিশেষ করে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে চলা বিভিন্ন…

ByByNews Desk Jun 13, 2026

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিওর পর বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

ওয়াশিংটন, ১৩ জুন (আইএএনএস): স্পেস প্রযুক্তি সংস্থা ইলন মাস্ক-এর নেতৃত্বাধীন স্পেসএক্স-এর রেকর্ড গড়া শেয়ারবাজারে আত্মপ্রকাশের (আইপিও) পর বিশ্বের…

ByByNews Desk Jun 13, 2026

মার্কিন-ইরান আলোচনায় দ্রুত অগ্রগতির আশা ভারতের, সংঘাত প্রশমনে কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত জয়শঙ্করের

হেলসিঙ্কি, ১২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় দ্রুত ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

বাংলাদেশ সীমান্তে বিক্ষোভের ডাক জামায়াতের, উচ্চ সতর্কতায় ভারত

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): অবৈধ বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনগুলির ঘোষিত বিক্ষোভ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top