News Flash

  • Home
  • দিনের খবর
  • হিজাব মামলা জরুরি ভিত্তিতে শুনতে রাজি হল না সুপ্রিম কোর্ট
Image

হিজাব মামলা জরুরি ভিত্তিতে শুনতে রাজি হল না সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.) : হিজাব মামলা জরুরি ভিত্তিতে শুনতে রাজি নয় দেশের শীর্ষ আদালত। বুধবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, হোলির ছুটির পরই মামলাটির শুনানি হতে পারে, তার আগে নয়। কারণ আদালতের কাছে আরও অন্য জরুরি মামলা আছে।

শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের হিজাব পড়া নিয়ে কর্নাটক হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়েছিল। বুধবার মামলাটি জরুরি ভিত্তিতে শোনার জন্য সুপ্রিম কোর্টে অনুরোধ জানান প্রবীণ আইনজীবী সঞ্জয় হেগড়ে। তিনি আদালতকে জানান, ‘‘মামলাটি আগে শোনা জরুরি, কেন না হাজার হাজার ছাত্রী এই রায়ের জন্য অপেক্ষা করে রয়েছেন। যাতে তাঁরা কলেজে যেতে পারেন।’’ জবাবে দেশের প্রধান বিচারপতি এনভি রমন জানিয়ে দেন, ‘‘আরও অনেকেই জরুরি ভিত্তিতে মামলা শোনার কথা বলেছেন। আমরা শীর্ষ আদালতে যে মামলাটি জরুরি ভিত্তিতে শোনার অনুরোধ করা হয়েছিল, তাতে বলা হয়েছে হাই কোর্ট মুসলিম এবং অ-মুসলিম ছাত্রীদের মধ্যে অকারণ বিভেদ তৈরি করেছে। যা দেশের ধর্মনিরপেক্ষ ভাবনার বিরোধী। যে মৌলিক ভাবনাগুলির উপর ভিত্তি করে দেশের সংবিধান তৈরি হয়েছে, তারও বিরোধী।

Releated Posts

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top