News Flash

  • Home
  • দিনের খবর
  • Supreme Court: লখিমপুরের সাক্ষীদের নিরাপত্তার নির্দেশ, আশিসের জামিন নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের
Image

Supreme Court: লখিমপুরের সাক্ষীদের নিরাপত্তার নির্দেশ, আশিসের জামিন নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): লখিমপুর খেরি মামলায় প্রধান অভিযুক্ত আশিষ মিশ্র-র জামিন নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। উত্তর প্রদেশ সরকার-কে এই মামলায় জবাব দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতিই এলাহাবাদ আদালত আশিষকে জামিন দেয়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই দায়ের হওয়া একটি পিটিশনের শুনানিতে এক সাক্ষীর উপরে হামলার অভিযোগের ভিত্তিতে ব্যাখ্যা চাওয়া হয় শীর্ষ আদালতের তরফে। একইসঙ্গে লখিমপুর মামলায় যারা সাক্ষী, তাদের সুরক্ষা দেওয়ার কথাও বলা হয়। আগামী ২৪ মার্চ এই মামলার শুনানি হবে।

এদিনের মামলার শুনানির শুরুতেই এক আবেদনকারী সুপ্রিম কোর্টে জানান, গত ১২ মার্চ লখিমপুর মামলার এক সাক্ষীর উপরে হামলা চালানো হয়েছে। এরপরই প্রধান বিচারপতির নেতৃত্বাধীনে সুপ্রিম কোর্টের তরফে উত্তর প্রদেশ সরকারের কাছে এই হামলার বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে সাক্ষীদের যাতে সুরক্ষা নিশ্চিত করা হয়, সেই বিষয়টিও তুলে ধরা হয়। আবেদনকারীর অভিযোগ শুনেই উত্তর প্রদেশ স্টেট কাউন্সিলের উদ্দেশে শীর্ষ আদালতের তরফে বলা হয়, “এটা কী? গত ১২ মার্চ এক সাক্ষীর উপরে হামলার অভিযোগ উঠেছে। আপনাদের এই বিষয়ে বিস্তারিত হলফনামা জমা দিতে হবে।” একইসঙ্গে, আশিষ মিশ্রের জামিন বাতিল করার বিষয়েও আলাদাভাবে একটি নোটিস দেওয়া হয়েছে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top