News Flash

  • Home
  • দিনের খবর
  • কপিল সিব্বল মোটেও ভালো নেতা নন, বললেন খাড়গে; তোপ অধীরেরও
Image

কপিল সিব্বল মোটেও ভালো নেতা নন, বললেন খাড়গে; তোপ অধীরেরও

নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): কপিল সিব্বলের বিরুদ্ধে তোপ দাগলেন প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। সিব্বলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বুধবার খাড়গে বলেছেন, “কপিল সিব্বল একজন ভালো আইনজীবী হতে পারেন, কিন্তু তিনি কংগ্রেসের ভালো নেতা মোটেও নন।” সিব্বলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও।

উত্তর প্রদেশ, পঞ্জাব-সহ পাঁচ রাজ্যে ভোটে কংগ্রেসের ভরাডুবির পরেই দলের অন্দরে গান্ধী পরিবারের প্রতি বিক্ষুব্ধরা সক্রিয় হয়ে উঠেছিলেন। তাঁদেরই অন্যতম কপিল সিব্বল এ বার সরাসরি দলের নেতৃত্ব থেকে গান্ধী পরিবারের সদস্যদের সরে যাওয়ার দাবি তুললেন। বুধবার সিব্বলকে আক্রমণ করে খাড়গে বলেছেন, “কপিল সিব্বল একজন ভালো আইনজীবী হতে পারেন, কিন্তু তিনি কংগ্রেসের ভালো নেতা নন। কংগ্রেসের হয়ে কাজ করতে তিনি কখনও কোনও গ্রামে যাননি। তিনি ইচ্ছাকৃতভাবে দলকে দুর্বল করার চেষ্টা করছেন। সোনিয়া গান্ধী অথবা কংগ্রেসকে কেউ দুর্বল করতে পারবে না।”

কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, “কপিল সিব্বল কোথাকার নেতা আমি জানি না। কংগ্রেসের জন্য তিনি অনেক অগ্রগতি পেয়েছেন। তিনি যখন ইউপিএ সরকারের মন্ত্রী ছিলেন তখন পরিস্থিতি ভালো ছিল এখন যখন ইউপিএ ক্ষমতায় নেই তখন তাঁর খারাপ লাগছে।”

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top