News Flash

  • Home
  • দিনের খবর
  • ছত্তিশগড়ের গড়িয়াবন্দে ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষে মৃত ৫, প্রাণে বাঁচলেন ১৭ জন
Image

ছত্তিশগড়ের গড়িয়াবন্দে ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষে মৃত ৫, প্রাণে বাঁচলেন ১৭ জন

গড়িয়াবন্দ, ১৬ মার্চ (হি.স.): ছত্তিশগড়ের গড়িয়াবন্দ জেলায় ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষে প্রাণ হারালেন ৫ জন। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৭ জন। মঈনপুরের দিকে যাওয়ার সময় গড়িয়াবন্দ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে জাতীয় সড়কের ওপর একটি ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের, ট্রাক্টরের ট্রলিতে যাঁরা বসেছিলেন তাঁদের মধ্যে ১৭ জন আহত হয়েছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।

গড়িয়াবন্দের এসডিএম বিশ্বদীপ যাদব জানিয়েছেন, মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে গড়িয়াবন্দ থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে জোবার কাছে, মাজারকাট্টার বাসিন্দা সকলে মোহলাই গ্রামে একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন। জাতির সড়কের ওপর ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষের জেরে ট্রাক্টর-ট্রলিটি দু’টুকরো হয়ে যায়। জেসিবির সাহায্যে ট্রাক্টর-ট্রলির চালককে বাইরে বের করা হয়।

শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা

গড়িয়াবন্দে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মৃতদের পরিজনদের ২ লক্ষ টাকা ও আহতদের ক্ষতিপূরণ বাবদ দেওয়া হবে ৫০ হাজার টাকা করে। আহতদের সম্ভাব্য সমস্ত ধরনের সহায়তার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বাঘেল।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top