News Flash

  • Home
  • প্রধান খবর
  • Mallikarjun Kharge : শুধুমাত্র গান্ধী পরিবার নয়, পাঁচ রাজ্যে পরাজয়ের জন্য সবাই দায়ী : মল্লিকার্জুন খাড়গে
Image

Mallikarjun Kharge : শুধুমাত্র গান্ধী পরিবার নয়, পাঁচ রাজ্যে পরাজয়ের জন্য সবাই দায়ী : মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): পাঁচ রাজ্যে ভোট-ভরাডুবি নিয়ে রবিবারই বৈঠক করেছে কংগ্রেস নেতৃত্ব। বৈঠক শেষে সোনিয়া-নেতৃত্বেই আস্থা রেখেছে কংগ্রেস। সোনিয়া গান্ধীর ওপর আস্থা রেখে সোমবার প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে জানালেন, শুধুমাত্র গান্ধী পরিবার নয়, পাঁচ রাজ্যের ভোটে পরাজয়ের জন্য সবাই দায়ী। খাড়গের কথায়, আমরা সকলে সোনিয়া গান্ধীকে জানিয়েছি, পাঁচ রাজ্যে পরাজয়ের জন্য তিনি এক দায়ী নয়, সমস্ত রাজ্যের নেতা এবং সাংসদও দায়ী, শুধুমাত্রই গান্ধী পরিবার নয়।

খাড়গে আরও বলেছেন, আমরা তাঁর বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠিত করেছি, পদত্যাগের কোনও প্রশ্নই নেই। বিজেপির বিরুদ্ধে লড়াই জারি থাকবে বলেও জানিয়েছেন খাড়গে। প্রবীণ কংগ্রেস নেতার কথায়, “দলকে শক্তিশালী করার কৌশল নিয়ে আলোচনা হয়েছে… আমরা বিজেপি ও তাঁদের আদর্শের বিরুদ্ধে লড়াই করব; আমাদের আদর্শকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আশা করছি আগামী নির্বাচনে আমরা আগের থেকে অনেক ভালো করব।”

উত্তর প্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর ও গোয়া— সদ্য শেষ হওয়া পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে কার্যত দুরমুশ কংগ্রেস। সেই শোচনীয় হারের পর রবিবাসরীয় বিকেলে প্রায় পাঁচ ঘণ্টার বৈঠকে বসে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। বৈঠক শুরুর আগে জল্পনা ছড়িয়েছিল, এ বার হারের দায় নিয়ে হয়তো সভানেত্রীর পদ থেকে সরে দাঁড়াতে পারেন সোনিয়া। তবে ম্যারাথন বৈঠকের পর কংগ্রেস নেতৃত্ব জানায়, সোনিয়াতেই তাঁদের আস্থা অটুট।

Releated Posts

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তনশীল গতিশীলতার সঙ্গে ভারতকে বারবার নিজেদের কৌশল প্রয়োগ ও পুনর্মূল্যায়ন করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বৃহত্তর স্বার্থ, বেশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং আরও বেশি সংখ্যক অংশীদার নিয়ে ভারত এখন আরও…

ByByNews Desk Sep 15, 2026

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top