News Flash

  • Home
  • দেশ
  • Covid vaccine: ১৮০-কোটির ঊর্ধ্বে কোভিড টিকাকরণ, নতুন মাইলফলকে পৌঁছল ভারত
Image

Covid vaccine: ১৮০-কোটির ঊর্ধ্বে কোভিড টিকাকরণ, নতুন মাইলফলকে পৌঁছল ভারত

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): ভারতে ১৮০-কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে কোভিড-টিকাকরণ। সোমবার সকাল আটটা পর্যন্ত দেশে সার্বিক টিকাকরণ ১৭৮.১৯-কোটির গন্ডি ছাড়িয়ে গিয়েছে। দেশব্যাপী টিকাকরণ অভিযানে বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন মাত্র ৪ লক্ষ ৬১ হাজার ৩১৮ জন প্রাপক। ফলে ভারতে ১৮০.১৯-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। সোমবার সকাল আটটা পর্যন্ত ১,৮০,১৯,৪৫,৭৭৯ জনকে টিকা দেওয়া হয়েছে।

ভারতে কোভিড-পরীক্ষা পৌঁছে গিয়েছে নতুন মাইলফলকে, সোমবার সকাল পর্যন্ত ৭৭.৯০-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৩ মার্চ সারা দিনে ভারতে ৫,৩২,২৩২ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৭৭,৯০,৫২,৩৮৩-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৫,৩২,২৩২ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫০৩ জন।

Releated Posts

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top