News Flash

  • Home
  • বিনোদন
  • ওয়ার্ক পারমিট বাতিল সত্বেও ঢাকায় গেলেন সানি
Image

ওয়ার্ক পারমিট বাতিল সত্বেও ঢাকায় গেলেন সানি

কলকাতা, ১২ মার্চ (হি. স.) : অবশেষে ঢাকা পৌঁছালেন অভিনেত্রী সানি লিওনি। ঢাকা পৌঁছেই শনিবার নিজের ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করেন সানি। ক্যাপশন দেন ”ঢাকায় পরিবারের সঙ্গে কিছু ভালো সময় কাটানো যাক।”

সানির বাংলাদেশ সফর নিয়ে বেশ জল্পনা চলছিল। অবশেষে সেসবে ইতি টেনে শেষমেশ বাংলাদেশ পৌঁছালেন তিনি। জানা গিয়েছিল, বাংলাদেশের তথ্য ও সম্প্রচার দফতরের তরফে সেই দেশে সানিকে কাজের অনুমতি দেওয়া হয়নি। কিন্তু এর নেপথ্যে কোন কারণ রয়েছে সঠিকভাবে জানা না গেলেও কানাঘুষো শোনা যাচ্ছে যে সেদেশের ধর্মীয় সম্প্রদায়ের তরফে সানির বাংলাদেশে যাওয়াতে আপত্তি তোলা হয়েছে।

২০১৫ সালেও এই একই ঘটনা ঘটেছিল। সেই সময়েও বাংলাদেশে একটি অনুষ্ঠানে সানির যোগ দেওয়ার কথা ছিল কিন্তু সেই সময়েও ধর্মীয় প্রতিষ্ঠানগুলি সানির বাংলাদেশে আসা নিয়ে বিশাল প্রতিবাদ শুরু করে ফলে সেই সময়েও তাঁর বাংলাদেশে আসা হয়ে ওঠেনি। বাংলাদেশের নতুন একটি ছবি ‘সোলজার’য়ে তাঁর অভিনয় করার কথা। এর আগে ‘দুষ্টু পোলাপান’ নামে বাংলাদেশেরই একটি মিউজিক ভিডিওতে কাজ করেন সানি যা নিয়ে তুমুল শোরগোল পরেছিল বাংলাদেশে। তা নিয়ে প্রতিবাদের ঝড়ও বয়েছিল।

Releated Posts

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026

আন্তর্জাতিক বাঘ দিবসে আবাসস্থল রক্ষার বার্তা রণদীপ হুদার, বললেন— ‘বাঘকে বাঁচাতে হলে বন বাঁচান’

মুম্বই, ২৯ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে অভিনেতা ও বন্যপ্রাণীপ্রেমী রণদীপ হুদা বাঘের আবাসস্থল ও বন্যপ্রাণী করিডর…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top