News Flash

  • Home
  • দেশ
  • ভোটে জেতার পরেই আক্রমণাত্মক হয়ে গেছেন মোদি, সংযত হোন : বার্তা মমতার
Image

ভোটে জেতার পরেই আক্রমণাত্মক হয়ে গেছেন মোদি, সংযত হোন : বার্তা মমতার

কলকাতা, ১১ মার্চ (হি. স.) : রেকর্ড গড়ে ফের একবার উত্তরপ্রদেশের মসনদে বসতে চলেছেন যোগী আদিত্যনাথ। যে ফলাফলের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিয়েছেন, ২০২২ সালের বিধানসভা ভোটের ফল ২০২৪ সালের লোকসভা ভোটের পূর্বাভাস দিয়ে গেল। শুক্রবার প্রধানমন্ত্রীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন মমতা। বলে দিলেন, ‘ভোটে জেতার পরেই আক্রমণাত্মক হয়ে গেছেন মোদী। আক্রমণাত্মক নয়, সংযত হোন।’ ২০২৪ সালের লোকসভা ভোটে মোদীর বড় জয়ের পূর্বাভাসকেও উড়িয়ে দিয়েছেন মমতা।

মমতা সাফ বলে দেন, ‘কয়েকটা রাজ্যে জিতে লাফাচ্ছে, ২০২৪-এর জন্য লাফাচ্ছে।’ যোগ করলেন, ‘উত্তরপ্রদেশে অখিলেশের ৩৭ শতাংশ ভোট বেড়েছে, বেড়েছে ৭৮টি আসন। উত্তরপ্রদেশে ৫৪টি আসন হারিয়েছে বিজেপি। ইভিএম নিয়ে প্রচুর অভিযোগ ছিল। অখিলেশকে জোর করে হারানো হয়েছে। ইভিএমের ফরেন্সিক টেস্ট হওয়া উচিত।’ পশ্চিমবঙ্গের নির্বাচনেও যে ইভিএমে কারচুপির চেষ্টা হয়েছিল, এদিন ফের একবার সেই অভিযোগ করেন মমতা। বলেন, ‘বাংলায় একই জিনিস করার চেষ্টা হয়েছিল। মানুষের ভোটে জেতেনি, যন্ত্রের কারসাজির ভোটে জিতেছে বিজেপি। ২০২৪ সালে কী হবে কেউ জানে না। উত্তরপ্রদেশে যেভাবে জিতেছে বিজেপি, তাতে বিজেপির ভালো হবে না। কংগ্রেস হেরেই চলেছে, এখন সব আঞ্চলিক দলগুলিকে একজোট হতে হবে। অখিলেশ কংগ্রেস, মায়াবতীর বিরুদ্ধে লড়াই করেছে। এই জন্য বিরোধী ভোট ভাগ হয়ে গেছে। বিরোধী ভোট ভাগ হওয়ার সুবিধা পেয়েছে বিজেপি।’ প্রসঙ্গত, বৃহস্পতিবারই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল নির্বাচন বেড়িয়েছে। যাতে কার্যত গেরুয়া ঝড় দেখা গিয়েছে। চারটি রাজ্যের বিধানসভায় বড় জয় পেয়েছে বিজেপি। যার মধ্যে ছিল উত্তরপ্রদেশও। সেই উত্তরপ্রদেশ, যেখানে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবের সমর্থনে জনসভা করে এসেছিলেন। অথচ উত্তরপ্রদেশের নির্বাচনেও দেখা গিয়েছে যোগী রাজ।

Releated Posts

‘বৈচিত্র্যই ঐক্যের সৌন্দর্য’, ধর্মীয় সম্প্রীতি ও সমাজভিত্তিক পরিবর্তনের বার্তা মোহন ভাগবতের

নিউইয়র্ক, ৩০ আগস্ট (আইএএনএস): ধর্মীয় বৈচিত্র্যকে গ্রহণ, সম্মান ও সুরক্ষিত রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান…

ByByNews Desk Aug 30, 2026

পাটনায় ভীম আর্মির ‘রাইটস মার্চ’, পুলিশের সঙ্গে সংঘর্ষের পর একাধিক কর্মী আটক

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): বিহারে সরকারি চাকরিতে ৮৫ শতাংশ ডোমিসাইল কোটা চালুর দাবিতে শনিবার পাটনায় ‘রাইটস মার্চ’ করল…

ByByNews Desk Aug 29, 2026

(Update) ‘কোনও নির্দেশিকা জারি করা হয়নি’: বাংলার দুর্গাপুজোর মণ্ডপে মাংস বিক্রি বিতর্কে স্পষ্টীকরণ ভিএইচপি প্রধানের

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর মণ্ডপে ও তার আশপাশে মাংস বিক্রি নিয়ে বিতর্কের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট…

ByByNews Desk Aug 29, 2026

স্কুলশিক্ষার মান নিয়ে মধ্যপ্রদেশ সরকারকে নিশানা কংগ্রেসের, ‘কোনও জেলাই ৬০ শতাংশ পার করেনি’

ভোপাল, ২৯ আগস্ট (আইএএনএস): কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের জেলাসমূহের কর্মক্ষমতা গ্রেডিং সূচক (পিজিআই-ডি) ২০২৫-২৬ রিপোর্ট সামনে রেখে মধ্যপ্রদেশের স্কুলশিক্ষার…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top