News Flash

  • Home
  • প্রধান খবর
  • Prashant Kishor : ভারতের লড়াই হবে ২০২৪ সালে, কোনও রাজ্যের ভোটে নয় : প্রশান্ত কিশোর
Image

Prashant Kishor : ভারতের লড়াই হবে ২০২৪ সালে, কোনও রাজ্যের ভোটে নয় : প্রশান্ত কিশোর

নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.): ভারতের আসল লড়াই হবে ২০২৪ সালে, কোনও রাজ্যের ভোটে নয়। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। সেই সঙ্গে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করলেন তিনি। টুইটারে লিখেছেন, “সাহেব তা জানেন।” শুক্রবার সকালে টুইট করে প্রশান্ত কিশোর লিখেছেন, “ভারতে আসল লড়াই ও সিদ্ধান্ত হবে ২০২৪ সালে এবং কোনও রাজ্যের ভোটে নয়। সাহেব তা জানেন!”

টুইটে প্রশান্ত কিশোর লিখেছেন, “তাই সুচতুর ভাবে বিরোধীদের উপর মনস্তাত্ত্বিক প্রাধান্য বিস্তারের জন্য রাজ্য বিধানসভা ভোটের ফল ঘিরে উন্মাদনা তৈরির চেষ্টা চালাচ্ছেন। এই মিথ্যা ব্যাখ্যার শরিক হবেন না।’ প্রসঙ্গত, বৃহস্পতিবার চার রাজ্যের (উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়া) বিধানসভা ভোটে বিজেপি-র জয়ের পরেই ২০২৪ ভোটের প্রসঙ্গ টেনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছিলেন, ‘‘২০২২ সালে উত্তর প্রদেশের ফল ঠিক করে দিল ২০২৪ সালে ফের বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে।’’ তার পরেই প্রশান্ত কিশোরের এই টুইট।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top