News Flash

  • Home
  • প্রধান খবর
  • পঞ্জাবে এবারের ভোট ছিল পরিবর্তনের জন্য, মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন : সিধু
Image

পঞ্জাবে এবারের ভোট ছিল পরিবর্তনের জন্য, মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন : সিধু

পাটিয়ালা, ১১ মার্চ (হি.স.): পঞ্জাবে কংগ্রেসের ভরাডুবি সাদরে গ্রহণ করলেন পঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিং সিধু। সিধুর মতে, পঞ্জাবে এবারের ভোট ছিল পরিবর্তনের জন্য, মানুষ যে সিদ্ধান্ত নিয়েছেন তা একেবারে সঠিক। একইসঙ্গে নিন্দুকদের বিরুদ্ধে তোপ দেগে সিধু বলেছেন, যাঁরা সিধুর জন্য গর্তে খুঁড়েছিল, তাঁরা ১০ ফুট গভীর গর্তে গিয়ে পড়েছে। পঞ্জাবে মোট ১৮টি আসনে জিতেছে কংগ্রেস। অমৃতসর পূর্ব আসনে ৬,৭৫০ ভোটে হেরেছেন হেরেছেন সিধু নিজেও।

শুক্রবার সিধু বলেছেন, “আপনি যা বুনেছেন তাই তো কাটবেন…এই নির্বাচন ছিল পরিবর্তনের জন্য…মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন…জনসাধারণ কখনই ভুল নয়…মানুষ মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে চান্নির মুখকে মেনে নিয়েছেন কি-না তা নিয়ে আমি গভীর চিন্তায় যাচ্ছি না।” সিধু আরও বলেছেন, “যাঁরা সিধুর জন্য গর্তে খুঁড়েছিল, তাঁরা ১০ ফুট গভীর গর্তে গিয়ে পড়েছে। যা হওয়ার হয়েছে.. মানুষ পরিবর্তনের জন্য আম আদমি পার্টিকে ভোট দিয়েছে, আমি তাঁদের অভিনন্দন জানাই… নতুন বীজ বপন করতে হবে… ‘চিন্তা’ নয়, ‘চিন্তন’ করতে হবে”।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top