News Flash

Image

তেলিয়ামুড়ায় বেআইনি স মিল উদ্ধার

তেলিয়ামুড়া, ১১ মার্চ : তেলিয়ামুড়ার মধ্য কৃষ্ণপুর এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে  একটি স মিল উদ্ধার করেছেন বন দপ্তরের কর্মীরা।

সংবাদ সূত্রে জানা গেছে, বনদপ্তরের কর্মীদের কাছে সুনির্দিষ্ট খবর আসে তেলিয়ামুড়া মধ্য কৃষ্ণপুর এলাকার ভুবন বিশ্বাসের বাড়িতে একটি সমিল রয়েছে। বেআইনিভাবে এই সমিল দিয়ে কাঠ চেরাই করে পাচার করা হয়। সেই খবরের ভিত্তিতে বনদপ্তরের কর্মীরা ভুবন বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালিয়ে সাফল্য পান। অবশ্য বাড়ির মালিক ভুবন বিশ্বাসকে আটক করা সম্ভব হয়নি। টের পেয়ে বাড়ির মালিক বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

উদ্ধার করা স মিল বনদপ্তরের অফিসে নিয়ে যাওয়া হয়েছে।  উল্লেখ্য, সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করে প্রতিনিয়ত গাছ কেটে কাঠ পাচার করা হচ্ছে। এর ফলে বনজ সম্পদ যেমন ধ্বংস হচ্ছে তেমনি পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়তে শুরু করেছে। বনদস্যুদের বিরুদ্ধে বনদপ্তরের তৎপরতা অব্যাহত থাকলেও তারা নানা কৌশলে এ ধরনের অপকর্ম অব্যাহত রেখেছে।

বনদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বন রক্ষার জন্য তারা কঠোর মনোভাব গ্রহণ করেছেন। এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। 

Releated Posts

নীতি আয়োগের সঙ্গে উত্তর-পূর্বের মুখ্যমন্ত্রীদের বৈঠক, উন্নয়ন ও অবকাঠামোয় জোর

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের উন্নয়ন অগ্রাধিকার, উদ্ভাবনী উদ্যোগ এবং বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে শুক্রবার মুখ্যমন্ত্রীদের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ত্রিপুরায় সিএএ-র আওতায় ২০টির বেশি আবেদন, দুইজন পেলেন ভারতীয় নাগরিকত্ব

আগরতলা, ১২ জুন: নাগরিকত্ব (সংশোধনী) আইন বা সিএএ-এর আওতায় ত্রিপুরায় এ পর্যন্ত ২০ থেকে ২৫টি আবেদন জমা পড়েছে।…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে চাকরি দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: রতন লাল নাথ

আগরতলা, ১২ জুন: রাজনৈতিক হিংসায় নিহত ব্যক্তিদের পরিবারের যোগ্য সদস্যদের সরকারি চাকরি প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

সরকারি আশ্বাসে প্রত্যাহার অবরোধ, স্বাভাবিক হল সড়ক ও রেলপথ

আগরতলা, ১২ জুন: ত্রিপুরায় ত্রিপাক্ষিক শান্তি চুক্তির দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে ডাকা সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top