News Flash

  • Home
  • প্রধান খবর
  • Navjyot Singh Sidhu : মানুষের আওয়াজ ভগবানের আওয়াজ, টুইটে আপ-কে অভিনন্দন নভজ্যোত সিং সিধুর
Image

Navjyot Singh Sidhu : মানুষের আওয়াজ ভগবানের আওয়াজ, টুইটে আপ-কে অভিনন্দন নভজ্যোত সিং সিধুর

নয়াদিল্লি, ১০ মার্চ (হি. স.) : “মানুষের আওয়াজ ভগবানের আওয়াজ। পঞ্জাবের মানুষের রায় সাধারণ মানুষের রায়। অভিনন্দন আম আদমি পার্টি। ” বৃহস্পতিবার বেলা ১টা নাগাদ টুইট করে অরবিন্দ কেজরিওয়ালের আপ-কে অভিনন্দন জানালেন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু।


প্রসঙ্গত, পাঁচ রাজ্যে ভোটের ফলাফলের নিরিখে কার্যত অস্তিত্ব সংকটে ভুগছে কংগ্রেস। তাৎপর্যপূর্ণভাবে, নভজ্যোৎ সিং সিধু, চরণজিৎ সিং চান্নি সহ একাধিক হেভিওয়েট প্রার্থী পঞ্জাবেও পরাজিত হয়েছেন। পঞ্জাবে ইতিহাস গড়েছে আপ। এই পরিস্থিতিতে কংগ্রেস শিবিরের অন্যতম জনপ্রিয় মুখ সিধুর মন্তব্যে ফের আলোড়ন তৈরি হয়েছে।


উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেসের অন্দরের কলহ ক্রমশ প্রকট হয়ে উঠেছিল। ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের পদত্যাগের পর রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশ মনে করছিল, নভজ্যোত সিং সিধুর হাতেই রাজ্যের ব্যাটন দিতে পারে কংগ্রেস। কিন্তু, আদতে তা হয়নি। চরণজিৎ সিং চান্নিকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছিলেন সোনিয়া। এরপরেই দলের অন্দরেই ক্ষোভ বিক্ষোভের খবর সামনে আসতে থাকে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top