News Flash

  • Home
  • মুখ্য খবর
  • MP Rebati Tripura : মৃত্তিকা দূষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রেলি আগরতলায়
Image

MP Rebati Tripura : মৃত্তিকা দূষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রেলি আগরতলায়

আগরতলা, ১০ মার্চ : দিশা ফাউন্ডেশনের উদ্যোগে রাজ্যে প্রথম বারের মত মৃত্তিকা দূষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানী আগরতলা শহরে এক সচেতনতামূলক রেলি সংগঠিত করা হয়। উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে রেলির আনুষ্ঠানিক সূচনা করেন সাংসদ রেবতী ত্রিপুরা। রেলিটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

এদিন সাংসদ ত্রিপুরা বলেন, মৃত্তিকা দূষণের ফলে পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়তে শুরু করেছে। মৃত্তিকাকে দূষণের হাত থেকে রক্ষা করা খুবই জরুরী। এটি একটি ভিন্ন ধরনের অনুষ্ঠান বলেও তিনি আখ্যায়িত করেছেন। অবশ্য এ সংক্রান্ত বিষয়ে ইতিপূর্বে এ ধরনের সচেতনতামূলক রেলি বা কোন অনুষ্ঠান লক্ষ্য করা যায়নি বলে তিনি মন্তব্য করেন। দিশা ফাউন্ডেশন এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় তাদের ভূয়শী প্রশংসা করেছেন সাংসদ।

বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন, পরিবেশ দিনদিন দূষিত হচ্ছে। মৃত্তিকা ও দূষিত হচ্ছে। ভূমির পর আমাদের জীবন জীবিকা সম্পূর্ণভাবে নির্ভরশীল। ভূমিকে দূষণের হাত থেকে রক্ষা করতে না পারলে আমাদের জীবন জীবিকা প্রশ্নের মুখে এসে দাঁড়াবে। স্বাভাবিক কারণেই মৃত্তিকা দূষণ সম্পর্কে এ ধরনের সচেতনতামূলক রেলি সময় উপযোগী বলে তিনি উল্লেখ করেন। রাজ্যের সর্বত্র এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি সংগঠিত করার জন্য ফাউন্ডেশন সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন গুলির প্রতি আহ্বান জানিয়েছেন সাংসদ রেবতী ত্রিপুরা।

Releated Posts

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top