News Flash

  • Home
  • মুখ্য খবর
  • CM Biplab Kumar Deb : রক্তদানে এগিয়ে আসুন, আহবান মুখ্যমন্ত্রীর
Image

CM Biplab Kumar Deb : রক্তদানে এগিয়ে আসুন, আহবান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৯ মার্চ : বিবেকানন্দ বিচার মঞ্চের উদ্যোগে বুধবার জিবি হাসপাতালে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিবেকানন্দ বিচার মঞ্চের সভাপতি রাজীব ভট্টাচার্য সহ স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা।

এদিন রক্তদান শিবিরের বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, এ ধরনের সামাজিক কর্মসূচিতে সকল অংশের মানুষজনকে এগিয়ে আসতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে যাতে কোনভাবে রক্তের সংকট দেখা না দেয় সেজন্য সমাজ সচেতন সকল অংশের মানুষজনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মুখ্যমন্ত্রী আরো বলেন, রক্ত দানের পাশাপাশি চিকিৎসা ব্যবস্থার কাজে সকল অংশের জনগণকে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। রাজ্য সরকার রাজ্যে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বর্তমানে হার্ট সার্জারি নানা ধরনের উন্নত চিকিৎসা করা সম্ভব হচ্ছে। রাজ্য সরকারের আন্তরিক প্রয়াস এবং চিকিৎসকদের প্রচেষ্টার ফলেই তা সম্ভব হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। আগামী দিনগুলোতে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নসহ রাজ্যের জনগণকে যাতে চিকিৎসার জন্য বহির রাজ্যের উপর নির্ভর করতে না হয় সেদিকে নজর রেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

শৃঙ্খলা শুধুই সিপিএমে রয়েছে, কংগ্রেস ও বিজেপিতে তার লেশমাত্র নেই : প্রদ্যোত

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বর্তমান সময়ে বহু রাজনৈতিক নেতা আদর্শ বা নীতির চেয়ে ক্ষমতার কাছাকাছি থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top