News Flash

  • Home
  • দেশ
  • Covid19 : দেশের দৈনিক করোনা গ্রাফে বড়সড় স্বস্তি, সাড়ে পাঁচ হাজারে নামল দৈনিক আক্রান্ত
Image

Covid19 : দেশের দৈনিক করোনা গ্রাফে বড়সড় স্বস্তি, সাড়ে পাঁচ হাজারে নামল দৈনিক আক্রান্ত

নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স.) : করোনার তৃতীয় ঢেউ থেকে বড়সড় স্বস্তির পথে দেশ। জানুয়ারি মাসেই একটা সময় ৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছিল দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। সেই আক্রান্তের সংখ্যাই নেমে এল সাড়ে পাঁচ হাজারের ঘরে। আর শুধু দৈনিক আক্রান্ত নয়, দৈনিক মৃত্যু সব পরিসংখ্যানেও মিলেছে স্বস্তি।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৭৬ জন। গতকাল যে সংখ্যাটা ছ’হাজারের সামান্য নিচে ছিল। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫৯ হাজার ৪৪২ জন। অ্যাকটিভ কেসের হার কমে দাঁড়িয়েছে ০.১৪ শতাংশে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ১৫৮ জন। যা আগের দিনের তুলনায় অবশ্য অনেকটাই কম। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ১৫ হাজার ৩৬ জন। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৩ লক্ষ ৮৮ হাজার ৪৭৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৯ হাজার ৭৫৪ জন। সুস্থতার হার ৯৮.৬৬ শতাংশ।


স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৭৮ কোটি ৮৩ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ২৬ লক্ষের বেশি মানুষ। টিকাকরণের পাশাপাশি চলছে টেস্টিংও। গতকাল যেমন ৯ লক্ষ ৯ হাজার ৯০৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

Releated Posts

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top