News Flash

Image

Accident : গাড়ির ধাক্কায় গুরুতর সিআরপিএফ জওয়ান

আগরতলা, ৫ মার্চ : শালবাগান এলাকায় শনিবার পথদুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন এক সিআরপিএফ জওয়ান। আহত জওয়ানের নাম স্বপন বর্মন। তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে তার অবস্থা গুরুতর।


ঘটনার বিবরণে জানা গেছে, সিআরপিএফ জওয়ান স্বপন বর্মন স্কুটি চেপে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। শালবাগান এলাকায় এসে পৌঁছেতেই একটি দ্রুতগামী  মারুতি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। তাতে তিনি গুরুতরভাবে আহত হন। ঘটনার খবর পেয়ে ক্যাম্প থেকে সহকর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আহত জওয়ানকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।


এদিকে, ঘটনার পরপরই মারুতি গাড়ি চালক গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এনসিসি থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত মারুতি গাড়ি আটক করা যায়নি।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top