News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Ratan Lal Nath : দুই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানীর অভিযোগ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ শিক্ষা মন্ত্রীর
Image

Ratan Lal Nath : দুই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানীর অভিযোগ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ শিক্ষা মন্ত্রীর

আগরতলা, ৫ মার্চ : রাজধানী আগরতলা শহর সংলগ্ন রাজনগর স্কুল পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। স্কুলের দুই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানীর গুরুতর অভিযোগ উঠেছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিতে শনিবার বিদ্যালয়ের ছুটে যান।


এদিন তিনি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং স্কুল উন্নয়ন কমিটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। অভিভাবকদের পরামর্শক্রমে শিক্ষামন্ত্রী অভিযুক্ত দুই শিক্ষককে অন্যত্র বদলির নির্দেশ দেন। শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানান, যে দুজন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত তদন্ত রিপোর্ট প্রদানের জন্য বলেছেন শিক্ষা মন্ত্রী। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।


মন্ত্রী জানান, শিক্ষা দপ্তর বিদ্যালয় উন্নয়ন কমিটি সহ অভিভাবকদের এ বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতেও পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য গত কয়েকদিন ধরেই রাজনগর স্কুলের দুই শিক্ষক ছাত্রীর শ্লীলতাহানি করে চলেছেন বলে অভিযোগ উঠে। এ ধরনের গুরুতর অভিযোগ এর পরিপ্রেক্ষিতেই নড়েচড়ে বসেছে শিক্ষা দপ্তর।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top